Tuesday, March 10, 2026

গাফিলতি স্পষ্ট: গোধরা হত্যাকাণ্ডে ৯ কনস্টেবলের বরখাস্তের শাস্তি বহাল গুজরাট হাই কোর্টে

Date:

Share post:

গাফিলতি স্পষ্ট। গুজরাটের (Gujarat) গোধরা হত্যাকাণ্ডে ৯ পুলিশ কনস্টেবলকে বরখাস্ত করার শাস্তি বহাল রাখল গুজরাট হাই কোর্ট (Gujarat High Court)। সেদিন ওই পুলিশকর্মীদের গাফিলতি না থাকলে হয়ত এড়ানো যেত ২০০২ সালের নারকীয় হত্যাকাণ্ড। নানাবতী কমিশনের রিপোর্টে সহমত হাই কোর্টও।

২০০২-এর ২৭ ফেব্রুয়ারি সবরমতী এক্সপ্রেসের (Sabarmati Express) এস সিক্স কামরায় গোধরা স্টেশনে আগুন লাগানো হয়। মৃত্যু হয় ৫৯ জনের। তাঁদের মধ্যে অনেকেই করসেবক। এর পরেই গুজরাট জুড়ে ছড়িয়ে পরে হিংসা। আক্রান্ত হয় বহু সংখ্যালঘু পরিবার। গোধরার সেই হামলা পরিকল্পিত বলে অভিযোগ। সেদিন সবরমতী এক্সপ্রেসে যে ৯ জন কনস্টেবলের ডিউটি ছিল, তাঁরা কেউ ট্রেনে চড়েননি। তাঁদের কথায়, ট্রেনটি ৬ ঘণ্টা দেরিতে চলায় অন্য একটি ট্রেনে করে তাঁরা আহমেদাবাদে ফিরে যান।
আরও খবরজেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

হামলার ঘটনার তদন্তে গঠিত নানাবতী কমিশনের রিপোর্টে বলা হয়, ৯ কনস্টেবল যদি ডিউটিতে গাফিলতি না করে সবরমতী এক্সপ্রেসে উঠতেন, তাহলে হয়তো ওই নৃশংস হত্যাকাণ্ড এড়ানো যেত। এই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্ত ন’জনকে বরখাস্ত করা হয়। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে তাঁরা ট্রাইব্যুনালে যান। সেখানেও সুবিধা না হওয়ায় গুজরাট হাই কোর্টে (Gujarat High Court) আবেদন করেন। কিন্তু সেখানেও অভিযুক্তদের শাস্তি বহাল থাকল। আদালত জানায়, ওই ৯ কনস্টেবল কাজে ফাঁকি না না দিলে হয়ত ওই নারকীয় ঘটনা এড়ানো যেত।

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...