Thursday, June 25, 2026

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

Date:

Share post:

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়। পানীয় জল থেকে শুরু করে নিকাশি লাইন — সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পরেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্যোগ নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। বর্ষার আগে যাতে পরিস্থিতি আর জটিল না হয়, তার জন্য শুরু হয়েছে নতুন নিকাশি পাইপলাইন বসানোর কাজ। ইতিমধ্যেই ভাগাড় লাগোয়া তিনটি ওয়ার্ডে ২০০ মিটারের বেশি দীর্ঘ কংক্রিটের হিউম পাইপ বসানো শুরু হয়েছে।

হাওড়া পুরনিগমের প্রশাসক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, “সপ্তাহ দুয়েকের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে। বর্ষার আগেই যাতে এলাকাগুলি জলমগ্ন না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে।”

একইসঙ্গে বেলগাছিয়া ভাগাড় থেকে জঞ্জাল অপসারণের কাজও শুরু হয়েছে। শহরের ধাপা ও বৈদ্যবাটি পুরসভার ডাম্পিং গ্রাউন্ডে ভাগ করে ফেলা হচ্ছে জঞ্জাল, যাতে বেলগাছিয়ার উপর চাপ কিছুটা হলেও কমানো যায়। কেএমডিএ সূত্রে জানা গেছে, নতুন পরিকাঠামো নির্মাণের ফলে ভাগাড় লাগোয়া বিস্তীর্ণ এলাকায় জমে থাকা নোংরা জলের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন – নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...