Sunday, June 14, 2026

প্রয়াত ১২৯ বছর বয়সী দেশের প্রবীণতম ‘যোগী’ স্বামী শিবানন্দ বাবা

Date:

Share post:

যোগেই (Yoga) রোগ মুক্তির কথা বলেছিলেন তিনি। জীবন দর্শনকে জীবনশৈলীতে বাস্তবায়িত করে দেখিয়েছেন। এবার শেষ হলো পথ চলা। প্রয়াত হলেন দেশের প্রবীণতম যোগী স্বামী শিবানন্দ বাবা (Swami Sivananda)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর।শনিবার রাত সাড়ে আটটা নাগাদ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের (Benaras Hindu University) স্যার সুন্দরলাল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশ-বিদেশে তার অগণিত ভক্ত রয়েছেন। সবার কথা মাথায় রেখে আজ রবিবার দিনভর মরদেহ শায়িত থাকবে বেনারসের কবীরনগরে স্বামীজির আশ্রমে।

১৮৯৬ সালের ৮ আগস্ট অবিভক্ত বাংলাদেশের সিলেটে জন্ম স্বামী শিবানন্দের। যোগ সাধনার মাধ্যমে সুস্থ থাকার মন্ত্র শিখিয়েছিলেন ভক্তদের। ২০১৯ সালে কলকাতার দুটি হাসপাতাল তাঁর স্বাস্থ্যপরীক্ষা করে ‘সম্পূর্ণ ফিট’ বলে সার্টিফিকেট দিয়েছিল। পরিমিত আহার, নিয়মিত ব্যায়াম ও নির্লোভ জীবনযাপন শতায়ু পেরনো সন্ন্যাসীর সুস্থসবল থাকার প্রেসক্রিপশন ছিল।স্বামী শিবানন্দ শৈশবে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গেও সময় কাটিয়েছেন। ২০২২ সালে পদ্মশ্রী সম্মান (Padmashree Award) গ্রহণের সময় তাঁর সাষ্টাঙ্গে প্রণামের ভিডিও বেশ ভাইরাল হয়। ভক্তরা বলেন জীবের মধ্যেই শিবের দেখা পেয়েছিলেন স্বামী শিবানন্দ। তাঁর প্রয়াণে শোকের ছায়া ভক্ত মহলে।

 

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...