Tuesday, April 7, 2026

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

Date:

Share post:

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে নরেন্দ্র মোদির। একের পর এক নিরাপত্তা বৈঠক করে সেই ঘাটতি মেটাতে তৎপর মোদি সরকার। সেই তৎপরতায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। অমৃতসর সেন্ট্রাল জেল থেকেই তথ্য পাচার নিয়ন্ত্রণ করা হত। এই সূত্রে দুই পাকিস্তানি চরকে (spy) গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Punjab police)। সেখানেই প্রশ্ন উঠেছে, বিরোধী শাসিত পঞ্জাব পুলিশ তৎপরতা দেখিয়ে যে গ্রেফতারি করতে সক্ষম হল, তেমন বিজেপি শাসিত সীমান্তের রাজ্যগুলিতে কেন নেই।

অমৃতসর গ্রামীণ পুলিশ শনিবার পলক শের মাসিহ ও সূরয মাসিহ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযোগ, এই দুজন পঞ্জাব এলাকা ও অন্যান্য সেনা ছাউনির গোপন তথ্য পাকিস্তানে পাচার করার সঙ্গে যুক্ত। তথ্যের পাশাপাশি সিনেমার কায়দায় সেনা ঘাঁটি (Army Cantonment), বিমান ঘাঁটির (Air Base) ছবিও পাকিস্তানে পাচারে এদের হাত রয়েছে।

তবে সবথেকে আশ্চর্যজনক, এই দুজন এই পাচারের কাজ চালাতো হরপ্রিত সিং ওরফে হ্যাপি নামে এক ব্যক্তির সহযোগিতায়। আর অমৃতসরের কেন্দ্রীয় সংশোধনাগারে (Amritsar Central Jail) বসে সে এই অপারেশন চালাতো, বলে দাবি পঞ্জাব পুলিশের। ফলে হ্যাপির জেলের বাইরে থাকা দুই সাগরেদকে গ্রেফতারি বড় সাফল্য বলে মনে করছে পঞ্জাব পুলিশ।

Related articles

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...