Monday, April 6, 2026

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

Date:

Share post:

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয় বলে ছটা ছয়। এখনও পর্যন্ত আইপিএলে যে কাজ কেউ করতে পারেননি, রবিবাসরীয় ম্যাচে সেটাই করে দেখালেন রিয়ান পরাগ(Riyan Parag)। রাজস্থান রয়্যালস(RR) ম্যাচ জিততে না পারলেও সকলের মন জিতে নিলেন রিয়ান। তাঁকে নিয়েই এখন ক্রিকেট মহলে চর্চা।

নাইট রাইডার্সের(kkr) ২০৬ রানের জবাবে ব্যাটিং করতে নেমে এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন রিয়ান পরাগ। একের পর এক উইকেট হারালেও, রিয়ান পরাগের(Riyan Parag) ব্যাটে ছিল একের পর এক বড় শটের ঝলক। ৪৫ বলে ৯৫ রানের ইনিংস খেলে থামতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর ইনিংসটা বোধহয় আইপিএলের ইতিহাসে আজীবন স্মরণীয় হয়ে থেকে যাবে।

রাজস্থানের ব্যাটিয়ের সময় ১৩ তম ওভারেই শুরু রিয়ান পরাগের রানের ঝড়। প্রথম বলে হেটমায়ার রান নিয়ে স্ট্রাইক দেন রিয়ান পরাগকে। মোঈন আলিকে পরপর চার বলে চারটে ওভার বাউন্ডারি হাঁকান তিনি। পরের বল ওয়াইড। শেষ বলে ফের ছক্কা হাঁকান রিয়ান পরাগ। এরপরের ওভার করতে আসেন বরুণ চক্রবর্তী। সেখানেও স্ট্রাইক রিয়ান পরাগকে দেন হেটমায়ার। দ্বিতীয় বলেই রিভার্স সুইপে ফের ছয়। আইপিএলের মঞ্চে রেকর্ডবুকে নাম তুলে ফেলেন রিয়ান পরাগ।

মাতর ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া। কিন্তু আইপিএলের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে তখন পরপর ছয় বলে ছটা ছক্কার রেকর্ড করে ফেলেছেন অসমের এই ক্রিকেটারটি।

Related articles

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...