Friday, June 26, 2026

দিনে চরম আবহাওয়া! বিকালের পর স্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের

Date:

Share post:

মে মাসের শুরুতে বৃষ্টিতে বেশ খানিকটা স্বস্তি দক্ষিণবঙ্গের। সপ্তাহের শুরুতে আবারও সেই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখছে আলিপুর আবহাওয়া দফতর সোম মঙ্গল দুদিন ই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ (thunder storm) বৃষ্টির পূর্বাভাস উত্তরের জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সপ্তাহের শেষ পর্যন্ত জারি থাকবে।

শুক্রবার থেকে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert) জারি করা হয়েছে। উত্তর এবং দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার পরিবর্তনের তেমন সম্ভাবনা নেই। আগামী পাঁচ দিন রাজ্যের সব জেলায় তাপমাত্রা একইরকম থাকবে।

আগামী কয়েক দিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ মে পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার সহ নানা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি (rain forecast) হতে পারে। হাওয়ার গতি কিছুটা বেশি থাকতে পারে (ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার)।

কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ ফের গরমের দাপট বাড়তে পারে বুধবারের পরে। সোমবার কলকাতায় সকালে পরিষ্কার আকাশ (clear sky) এবং বেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বিকেল বা রাতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির (thunder storm rain) সম্ভাবনা থাকবে।

Related articles

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...