Sunday, March 22, 2026

ভিনরাজ্যে আক্রান্ত হলে ফিরে আসুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের আহ্বান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভিনরাজ্যে আক্রান্ত হলে বাংলা ফিরে আসুন পরিযায়ী শ্রমিকরা। মঙ্গলবার, মুর্শিদাবাদের (Murshidabad) সুতির সভা থেকে আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পরিযায়ী শ্রমিকদের স্থানীয়ভাবে কাজে নিয়োগ ও ঋণের সুবিধা দেওয়ার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মমতা বলেন, “দরকার নেই ভিক্ষা করে খাওয়ার। ফিরে আসুন এই রাজ্যে। আমরা বিনা পয়সায় চিকিৎসা দিচ্ছি, হাত খরচ দিচ্ছি।”

ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগে সোমবারও সরব হন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন বলেন, “আমি অনেকগুলো শুনেছি, যে আমাদের লোকেদের ওপর অত্যাচার হচ্ছে। অনেক অভিযোগ আমরা পাচ্ছি। বাংলায় কথা বললেই পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। যারা অত্যাচার করছেন, মনে রাখবেন, আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক কাজ করে। তারা আমার ভাই বোন। আমরা তাদের ভালোবাসি। তাহলে তোমরা কেন আমার ভাইবোনের গায়ে হাত দেবে?”

এর পরেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আহ্বান জানিয়ে বলেন, “যারা মার খাচ্ছেন অন্য রাজ্যের লোকেদের হাতে তাদের পরিবারদের বলব, তাদের ফিরিয়ে নিয়ে আসুন। আর জেলাশাসককে বলব, আমাদের এখানে যে নির্মাণকাজ হয় সেই সব কাজে তাদের নিয়োগ করুন। কর্মশ্রী প্রকল্পে নিয়োগ করুন। তারা যাতে না খেতে পেয়ে মারা না যায়। দরকার নেই ভিক্ষে চাওয়ার। নিজের অধিকারে কাজ করুন। আপনারা ফিরে এসে পরিযায়ী শ্রমিক লিস্টে নাম লেখান। মুখ্যসচিবকে বলব, তাদের ঋণের ব্যবস্থা করুন। যাতে তারা কিছু করে প্রাণে বেঁচে থাকতে পারে।”

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রের উদ্দেশ্যে রাজধর্ম পালনের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যে রাজ্যে বিরোধিতা কমাও। রাজ্যে বিরোধ লাগলে দেশ ভালো থাকে না।”
আরও খবরমুখে ঝামা ঘষা হল! জগন্নাথ মূর্তি নিয়ে বিজেপির অপপ্রচারের কড়া জবাব মুখ্যমন্ত্রীর

Related articles

পানিহাটি সরগরম: কলতানকে প্রার্থীপদ প্রত্যাহারের পরামর্শ বিজেপির নারায়ণের

সদ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় গেরুয়া পতাকা হাতে তুলে বিজেপিতে নাম লিখিয়েছেন ডা নারায়ণ বন্দ্যোপাধ্যায় (Narayan Banerjee)। এবার...

হিমবাহ ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা উত্তর সিকিমে, জারি হাই অ্যালার্ট

ফের ফিরতে চলেছে তিন বছর আগের সাউথ লোনাক লেক বিপর্যয়ের স্মৃতি! আশঙ্কার কালো মেঘ উত্তর সিকিমে (North Sikkim)।...

দু’দিনে বিশ্বজুড়ে ৩৩৩ কোটির ব্যবসা, ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ মাইলস্টোনে দীপিকার নীরবতায় সমালোচনা! 

শুধু বলিউড নয় বিশ্বজুড়ে 'ধুরন্ধর' দাপট বজায় রাখলেন রণবীর সিং (Ranveer Singh)। একদিনে ২০০ কোটির মাইলস্টোন ছুঁয়ে শাহরুখের...

একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর...