Monday, June 8, 2026

ওয়াকফ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর, সাহায্য ২৮০ পরিবারকে

Date:

Share post:

ওয়াকফ আইন নিয়ে অশান্তির জেরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে (Samsherganj) হিংসার ঘটনার পরে পরিস্থিতিত বর্তমানে স্বাভাবিক। স্থানীয় মানুষকে হিংসায় কোনওভাবে প্রভাবিত না হওয়ার বার্তা আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার তিনি নিজেই সামশেরগঞ্জে হিংসা কবলিত এলাকার মানুষের কাছে। নিজে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলে শুনলেন তাঁদের সমস্যার কথা। সেই সঙ্গে তুলে দিলেন সরকারি সাহায্য়ও।

মঙ্গলবার বহরমপুর থেকে সামশেরগঞ্জ (Samsherganj) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বিডিও অফিসে তাঁর সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছিলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেখানে একদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কথা শোনেন তিনি। সেই সঙ্গে তাঁদের সরকারি সাহায্যের কাজ কতটা এগিয়েছে তা নিয়েও প্রশাসনের সঙ্গে কথা বলেন।

ইতিমধ্যেই রাজ্য়ের প্রশাসন সামশেরগঞ্জের সব ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাঁদের সাহায্য পৌঁছে দেওয়ার কাজ করছে। সুতির (Suti) সরকারি পরিষেবা প্রদান মঞ্চ থেকে সেই সাহায্যের উল্লেখ করে মুখ্য়মন্ত্রী জানান, সকলেই ধূলিয়ানে গিয়েছিলাম। দাঙ্গা কবলিত মানুষের প্রায় ৪০০ টি পরিবারের সঙ্গে আমরা দেখা করেছি। তাদের অনেকেরই কথা শুনেছি। ইতিমধ্যেই সরকার সাহায্য তুলে দিয়েছে। আজ আমি নিজে আমার উপস্থিতিতে ২৮০ টি পরিবারকে ১ লক্ষ ২০ হাজার টাকা করে চেক দিয়ে এলাম।

সেই সঙ্গে তিনি আরও সাহায্যের বিষয়ে জানান, যাদের আরও বড় কিছু ভেঙেছে তারা টার্ম লোন (term loan) পাবে। সিডিউল কাস্টদের এসসি (SC) কমিশন ও মাইনরিটিদের মাইনরিটি কমিশন দেবে। তবে জাফরাবাদের নিহত দাস পরিবারের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তাঁরা আগেই কলকাতা চলে গিয়েছেন। ফলে সেই পরিবারের সঙ্গে দেখা হয়নি মুখ্যমন্ত্রীর। তবে সুতির পরিষেবা প্রদান মঞ্চ থেকে হিংসায় নিহত অন্য এক পরিবারের সঙ্গে দেখা করে সাহায্য় তুলে দেন।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...