Wednesday, June 24, 2026

রোহিতের সামনে বিরাটের রেকর্ড ছোঁয়ার হাতছানি

Date:

Share post:

আইপিএলের(IPL) মঞ্চে নতুন মাইলস্টোনের সামনে রোহিত শর্মা(Rohit Sharma)। ৭৯ রান করতে পারলেই বিরাট কোহলির(Virat Kohli) সঙ্গে আইপিএলের(IPL) এলিট তালিকায় নিজের নাম তুলবেন দ্য হিটম্যান(Rohit Sharma)। মঙ্গলবার গুজরাট টাইটান্সের(GT) বিরুদ্ধে নামবে মুম্বই ইন্ডিয়ান্স(MI)। সেখানেই ৭৯ রান করতে পারলে বিরাট কোহলির সঙ্গে এক তালিকায় নিজের নাম তুলবেন তিনি। আইপিএলে দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৭০০০ রানের মাইলস্টোনের হাতছানি এবার রোহিত শর্মার সামনে। গুজরাটের বিরুদ্ধে সেই নিয়েই এখন রোহিত ভক্তদের মধ্যে প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে।

এবারের আইপিএলে শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেননি রোহিত শর্মা। প্রথম ছটা ম্যাচে রোহিতের(Rohit Sharma) ব্যাট থেকে এসেছিল মাত্র ৮২ রান। তাঁকে নিয়ে দীর্ঘ সমালোচনাও চলছিল ভারতীয় ক্রিকেট মহলে। এরপর থেকেই ধীরে ধীরে ফর্মে ফেরা শুরু রোহিত শর্মার। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৭৬ রানের অপরাজিত ইনিংস খেলেন রোহিত। সেই থেকেই হিটম্যানের ফর্মে ফেরা।

এরপর চারটি ইনিংসের মধ্যে তিনটিতেই অর্ধশতরান পেয়েছিলেন রোহিত শর্মা। এই মুহূর্তে দুরন্ত ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক। তাঁর থেকে যে এই ম্যাচেও বড় রানের প্রত্যাশায় রয়েছে সকলে তা বলার অপেক্ষা রাখে না। আর ৭৯ রান করতে পারলেই আইপিএলের মঞ্চে ৭০০০ রানের মাইলস্টোর গড়বেন তিনি। এখনও পর্যন্ত এই রেকর্ড রয়েছে শুধুমাত্র বিরাট কোহলিরই।

আইপিএলের সর্বোচ্চ রানের মালিক এখনও পর্যন্ত বিরাট কোহলি। সেখানেই ৬৯২১ রান করে দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। এবার তিনি বিরাট কোহলির তালিকায় নিজের নাম তুলতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...