Sunday, April 12, 2026

সমস্যায় কর্ণপাত করছে না কেন্দ্র, নদী ভাঙন নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নদী ভাঙনের কারণে মালদহ জেলা বিপদের মুখে। এ পরিস্থিতিতে কেন্দ্রের(Central Govt) কাছে সাহায্য চেয়েও নিরাশ হতে হয়েছে রাজ্যকে। তাই এবার নিজের উদ্যোগে রাজ্য সরকার মালদহের বন্যা কবলিত স্থানকে বিপদের মুখ থেকে টেনে আনতে অগ্রসর হল। সোমবার মুর্শিদাবাদের(Murshidabad) সুতির প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী(Mamata Banerjee) বলেন, ধুলিয়ান, সামসেরগঞ্জ, লালগোলা ও, ভগবানগোলায় অনেক জমি নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত। ১৬০০ হেক্টরের বেশি জলের তলায় চলে গেছে। কেন্দ্রকে তেরোশো কোটি টাকার প্রস্তাব দিয়েছি। ওরা কোনও খরচ করছে না ফারাক্কার জন্য টাকা পাই সেই টাকা দেয়নি। ৮০০ কোটি টাকা দিয়ে ভাঙন প্রতিরোধে কাজ করেছি আরও ১৭৫ কোটি টাকার কাজ হবে।

তিনি জানান , ৪৩৯ কোটি টাকার কান্দি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। জল স্বপ্ন প্রকল্পে ১৬ লাকা ৭৮ হাজার বাড়িতে জল পৌঁছে দেব আগামী দিনে। ১৩৮৬ কোটি টাকা খরচ করে ৭লক্ষ ৮হাজার বাড়িতে জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে।

এই বন্যা কবলিত এলাকাকে উদ্ধার করতে ইতিমধ্যেই রাজ্য সেচ দফতর একাধিক সার্ভে করেছে। কিন্তু রাজ্যের পক্ষে সম্ভব হচ্ছেনা বাঁধ নির্মাণ করে পরিস্থিতিকে সামাল দেওয়ার। সেই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এদিন ফের একবার কেন্দ্রকে নিশানা করলেন।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...