Tuesday, June 16, 2026

গোপীবল্লভপুরের বাড়িতে সস্ত্রীক দিলীপ, শ্বশুরবাড়িতে নতুন পদ রাঁধবেন নববধূ রিঙ্কু

Date:

Share post:

রাজনীতি থেকে বহুদূরে এখন নতুন শ্বশুরবাড়িতে খোশ মেজাজে রিঙ্কু ঘোষ মজুমদার। সোমবার দুপুরে নববধূ রিঙ্কু ও মাকে নিয়ে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামের বাড়িতে যান বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিয়ের পর নানা কর্মসূচি থাকায় যেতে পারেননি। এদিন মধ্যাহ্নভোজ সেরে সন্ধেয় খড়্গপুরে চলে গিয়েছেন দিলীপ। আর শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে জমিয়ে গল্প করেছেন দিলীপ-জায়া। মঙ্গলবার রান্না করে সকলকে এঁচোড়-চিংড়ি খাওয়াবেন তিনি।

রাজ্য রাজনৈতিক মহল, এমনকী নিজের দলকেও চমকে দিয়ে হঠাৎই বিয়ে করেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মায়ের উপস্থিতিতে বিয়ে সেরেছেন নিউটাউনের বাড়িতে। এবার নববধূকে নিয়ে গ্রামের বাড়ি গেলেন তিনি। বিয়ের পর এই প্রথম গোপীবল্লভপুরে শ্বশুরবাড়িতে গেলেন রিঙ্কু। নিমবেগুন, এঁচোড়, ইলিশ, চাটনিতে মধ্যাহ্নভোজ সারেন। নিরাপত্তারক্ষীদের নিয়ে বাড়িতে থাকার সমস্যা। সেই কারণে স্ত্রীকে রেখে সন্ধেয় খড়্গপুর চলে গিয়েছেন দিলীপ ঘোষ আর গ্রামের বাড়িতে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে উঠোনে জমিয়ে বসে আড্ডা দিয়েছেন রিঙ্কু। কৌতূহলীদের প্রশ্নের উত্তরে দিলীপের স্ত্রী রিঙ্কু জানান, তাঁর স্বামী তৃণমূলে যাচ্ছেন না।

মঙ্গলবার শ্বশুরবাড়িতে রান্না করবেন রিঙ্কু। সকলকে এঁচোড়-চিংড়ি রেঁধে খাওয়াবেন। বাইকে স্ত্রীকে বসিয়ে এলাকা ঘুরে দেখানোর ইচ্ছে আছে দিলীপ ঘোষের। বঙ্গ বিজেপির নেতারা যতই তাঁকে কটূক্তি করুন না কেন, সেসব পাত্তা না দিয়ে দিলীপ ঘোষ আছেন নিজের মেজাজেই।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

আমেরিকায় ভেঙে পড়ল বোমারু বিমান! মৃত্যু ৮ জনের 

ওড়ার কিছুক্ষণের মধ্যে মাটিতে আছড়ে পড়ল মার্কিন বিমানবাহিনীর বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার (US Air...

পাহাড়ে দ্রুত শিক্ষক-পুলিশে নিয়োগ, খুলবে সব বন্ধ চা-বাগান: প্রতিশ্রুতির বন্যা মুখ্যমন্ত্রীর

”পাহাড়বাসীর প্রত্যাশা পূরণ করবে রাজ্য সরকার। কেন্দ্রের প্রকল্প বাস্তবায়িত হবে পাহাড়ে”-মঙ্গলবার কার্শিয়ঙের (Kurseong) সভা থেকে প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী...