Thursday, June 25, 2026

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

Date:

Share post:

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য এটাই হতে চলেছে প্রথম বৈঠক। ভিডিও কনফারেন্সের মাধ্যমেই বৈঠক সারবেন হোসে মোলিনা(Jose Molina)। সেখানেই নাকি নিজের তৈরি তালিকা জমা দেবেন মোহনবাগানের দ্বিমুকুট জয়ী অধিনায়ক। কাদের রাখা হবে এবং কোন বিদেশিদের ছেড়ে দেওয়া হবে সেই তালিকা দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্ত।

এই মুহূর্তে মোহনবাগানের(MBSG) ওপর ফিফা(Fifa) ব্যান রয়েছে। গত সোমবারই অ্যাকাডেমিক সলিডারটির জন্য মোহনবাগান সুপারজায়ান্টের ওপর ব্যানে আরোপ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সেই বিষয় নিয়ে অবশ্য ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে মোহনবাগানের তরফে। শোনাযাচ্ছে ইতিমধ্যেই ফিফার থেকে লিঙ্ক চাওয়া হয়েছে। এর আগে মুম্বই সিটি এফসির সঙ্গেও এমনটা একবার হয়েছিল। মোহনবাগান সুপার জায়ান্টও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। লিঙ্ক এলেই পরবর্তী ধাপ সম্পূর্ণ করে ফেলবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এই সমস্থা দ্রুত মিটে যাবে বলেই মনে করছে মোহনবাগান।

এই ব্যানের কারণে আপাতত বিদেশি ফুটবলার রেজিস্টার করতে না পারলেও, ফুটবলারের খোঁজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যেমন রবসন রবিনহোকে নেওয়ার পথে অনেকটা এগিয়ে গিয়েছে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। তবে গতবারের দলই কার্যত ধরে রাখতে চাইছে মোহনবাগান সুপারজায়ান্ট। দু-একজনকে ছেড়ে দিলেও বেশিরভাগ বিদেশি থেকে দেশীয় ফুটবলারদের রাখতে চলেছে তারা।

এবারের আইএসএলে দ্বিমুকুট জিতেছে মোহনবাগান সুপারজায়ান্ট। সেই ধারাটাই যে আসন্ন মরসুমেও ধরে রাখতে মরিয়া সবুজ-মেরুন ব্রগেড, তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...