Friday, March 20, 2026

না ফেরার দেশে সদা হাস্যমুখ সাংবাদিক বাবজি সান্যাল, অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের

Date:

Share post:

প্রয়াত বাংলা বিনোদন জগতের অতি পরিচিত সাংবাদিক বাবজি সান্যাল (Babji Sanyal)। মঙ্গলবার, সকালে তাঁকে বাড়ির রান্নাঘরের সামনে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা। হাসপাতালে নিয়ে গেল মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাড়িতে একাই থাকতেন বছর আটচল্লিশের বাবজি। তাঁর মৃত্যুতে একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের হয়েছে।

বাংলার বিনোদন জগতে অতি পরিচিত ছিলেন বাবজি সান্যাল (Babji Sanyal)। টলি-টেলিই শুধু নয়, বলিউডের অনেক তারকার সঙ্গে তাঁর সখ্যতা ছিল। মায়ের মৃত্যু পরে ১৮, একবালপুর লেনের বাড়িতে একাই থাকতেন তিনি। এদিন সকালে এক প্রতিবেশী অচেতন অবস্থায় তাঁকে রান্নাঘরের সামনে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি তাঁকে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। একবালপুর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের হয়েছে। এসএসকেএম-এ ময়নাতদন্তের পরে কলকাতা প্রেস ক্লাবে ঘণ্টা খানেক দেহ শায়িত রাখা হয়। সেখানে প্রেস ক্লাবের পক্ষ থেকে মাল্যদান করা হয়। চোখের জলে শেষ বিদায় জানান বাবজির সাংবাদিক বন্ধুরা। শ্রদ্ধা জানান সঙ্গীতশিল্পী শ্রীকান্ত আচার্য। কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য হয়।

তারা টিভি দিয়েই বাবজির মূল স্রোতের সাংবাদিকতা (Journalism) শুরু। তার পর মহুয়া খবর, আকাশ বাংলা, জি ২৪ ঘণ্টা, ফোকাস বাংলা-সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি গায়ক হিসেবেও সুপরিচিত ছিলেন। বিভিন্ন অনুষ্ঠানে গান শোনাতেন। সদ্য হাস্যমুখ, দিলখোলা এই মানুষটির প্রয়াণে শোকস্তব্ধ সাংবাদিক মহল। শোকের ছায়া বাংলার বিনোদন জগতেও।
আরও খবরপুঞ্চে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস! কাশ্মীরে দুর্ঘটনায় মৃত দুই, আহত একাধিক

Related articles

একই দিনে বাড়ল বিশেষ পেট্রোল-ডিজেলের দাম: সামগ্রিক দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা

নরেন্দ্র মোদি সরকারে জমানায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ যেন একটা কাল্পনিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটের কোনও...

নির্বাচন আসা পর্যন্ত কীভাবে SIR শেষ: সাপ্লিমেন্টারি তালিকা না প্রকাশে সন্দেহ মমতার

একের পর এক দিন পেরিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর প্রক্রিয়ার লজিকাল ডিসক্রিপেন্সি মামলার তালিকা এখনও বের করছে...

শাহি-ভোজ করিয়েও ব্রাত্য শালবনীর আদিবাসী পরিবার

একসময় জঙ্গলমহলে শালবনী ব্লকের যে আদিবাসী বাড়িতে ভূরিভোজ সেরে "আব কি বার, দো'শো পার" স্লোগান তুলেছিলেন অমিত শাহ-সহ...

অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি, কমিশন বিজেপির তোতাপাখি: ইস্তেহার প্রকাশ করে তোপ তৃণমূল সুপ্রিমোর

“মুখে বলছে না, কাজকর্ম বলে দিচ্ছে, বাংলায় রাষ্ট্রপতি শাসনই জারি করেছে। অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করেছে। এটা লজ্জা।...