Monday, April 6, 2026

টালা এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোডাউন! ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি, আহত ৪

Date:

Share post:

ঘুমের মাঝেই মারাত্মক কাণ্ড, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ। উত্তর কলকাতার (North Kolkata) টালা এলাকার শিরিশচন্দ্র চৌধুরী লেনের (৫ নম্বর ওয়ার্ড) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় ওই বাড়ির লাগোয়া একটি গোডাউনের ১০ ফুটের পাঁচিল ভেঙে গিয়ে সংশ্লিষ্ট বাড়ির উপর পড়ে যায়। সোমবার রাত দুটো নাগাদ দুর্ঘটনা ঘটে। চারজন আহত হয়েছেন বলে খবর। আজ সকালে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়েও দিয়েছেন ডাক্তাররা। কারখানার সংলগ্ন দুটি বাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এলাকাবাসী বলছেন, কারখানার মালিককে বারবার বলা সত্বেও তিনি কোনভাবেই ওই গোডাউনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেননি। দীর্ঘদিন ধরেই পাঁচিল ধসে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিল। ক্ষতিগ্রস্ত বাড়ির সদস্যরা পুরসভার কাছে দ্রুত বাড়ি মেরামত করে দেওয়ার দাবি করেছেন। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তরুণ সাহা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত গোডাউন কর্তৃপক্ষের কোনও মন্তব্য মেলেনি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...