Thursday, June 25, 2026

সীমা টপকে ভারতে! কাশ্মীরে গ্রেফতার পাক যুবক

Date:

Share post:

ভারত পাকিস্তান অশান্তির পরিস্থিতিতে ফের এক পাক নাগরিক গ্রেফতার ভারতীয় সেনার (Indian Army) হাতে। গ্রেফতার পাক নাগরিক নাবালক কি না খতিয়ে দেখছে সেনা বাহিনীর তদন্তকারী আধিকারিকরা। প্রাথমিকভাবে জানা যায়, পুঞ্চ (Poonch) সেক্টরে ওই যুবককে গ্রেফতার করা হয়।

সেনা সূত্রে জানানো হয়, পুঞ্চ (Poonch) সেক্টর এলাকায় লাইন অফ কন্ট্রোল (LoC) পেরিয়ে চলে আসে ওই পাক যুবক। যুবকের বয়স ২০ বছর বা তার থেকে সামান্য বেশি বলে অনুমান সেনাবাহিনীর। সীমান্ত থেকে তাকে গ্রেফতার করেই জানা যায় সে আদতে পাকিস্তানের (Pakistan) নাগরিক। যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সেনার আধিকারিকরা।

অন্যদিকে সোমবার জম্মু ও কাশ্মীরের কুলগামে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে খরস্রোতা নালায় পড়ে মৃত্যু হয় জঙ্গিদের ওজিডব্লু (OGW) হয়ে কাজ করা এক যুবকের। সেই ঘটনায় কুলগাম এলাকায় সেনার উপর ক্ষোভ প্রকাশ্যে আসে। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা দাবি করেন, প্রথমবার সরকারের সমর্থনে স্বতঃপ্রণোদিতভাবে পথে নেমেছে কাশ্মীরের মানুষ। এই পরিস্থিতিতে ইমতিয়াজ নামে যুবকের পালাতে গিয়ে মৃত্যুর ঘটনা কাশ্মীরের মানুষের মনে ভয় তৈরি করছে। এই ভয় থেকে তাঁদের মনে ধারণা হচ্ছে সব কাশ্মীরিকেই সন্দেহের তালিকায় ফেলা হবে। তেমনটা হলে যে পরিবর্তনের শুরু হয়েছে, সেই মনোভাব ধরে রাখা যাবে না।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...