Wednesday, June 24, 2026

দেশের ঐক্য রক্ষায় শক্তিশালী আঘাতের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ অভিষেকের, “সরাসরি রোগের বিরুদ্ধে লড়াইয়ের” ডাক

Date:

Share post:

পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি উপর ভারতের সামরিক অভিযান। বুধবার মধ্যরাতে অপারেশন সিন্দুর-এ নয়টি ঘাঁটিতে আঘাত করা হয়। এই নিয়ে ভারতীয় সেনা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। একই সঙ্গে নাম না করে পাকিস্তানকে নিশানা করেছেন অভিষেক। তাঁর কথায়, উপসর্গের চিকিৎসা বন্ধ করে সরাসরি রোগের বিরুদ্ধে লড়াই করার সময় এসেছে।

সাধারণ জনজীবনে ক্ষতি না করে জঙ্গি ঘাঁটিকে ধুলিসাৎ করায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানান অভিষেক (Abhishek Banerjee)। বুধবার, নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) লেখেন,
“আমাদের ভাগ করার বহিরাগত অপচেষ্টার মুখে ভারতের ঐক্যকে পুনঃপ্রতিষ্ঠিত করে এমন এই শক্তিশালী আঘাতের জন্য ভারতীয় সেনাবাহিনীকে ধন্যবাদ। নির্ভুল, সংযম ও শৃঙ্খলার সঙ্গে আক্রমণ করার জন্য তাদের অতুলনীয় সাহসিকতা এবং অসাধারণ বীরত্বের জন্য আমি আমাদের সশস্ত্র বাহিনীকে স্যালুট জানাই!
ভারতের সীমা অতিক্রম না করে বা নিরীহ জীবনকে বিপন্ন না করে জঙ্গি ঘাঁটিকে নিষ্ক্রিয় করেছে। এটি ভারতের শক্তি- দৃঢ় সংকল্পে অনড়, কর্মে সম্মানিত!“
আরও খবর: পহেলগামের জঙ্গি হামলার জবাব দিল ভারত, জয় ইন্ডিয়া! বললেন মুখ্যমন্ত্রী 

নাম না করে পাকিস্তানকে (Pakistan) নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, শুধু জঙ্গিদের ধ্বংস করলে হবে না, সন্ত্রাসবাদী যারা তৈরি করে তাদের খতম করার সময় এসে গিয়েছে। অভিষেক লেখেন, ”আসুন একটি বিষয়ে স্পষ্ট থাকি- একটি উন্মত্ত কুকুরকে হত্যা করলে হুমকি থামবে না যদি প্রজননকারী এখনও জীবিত থাকে এবং আরও বাড়ানোর ষড়যন্ত্র করে। আসল সমস্যা উন্মত্ত কুকুর নয়, বরং সেই জঘন্য হ্যান্ডলার যে প্রজনন করায়, প্রশিক্ষণ দেয় ও সন্ত্রাস করে। স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য, বিশ্বকে উঠে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসবাদের জন্ম, প্রশিক্ষণ ও ছড়ানোর উৎসটিকেই ধ্বংস করতে হবে। এখনই সময় এসেছে উপসর্গের চিকিৎসা বন্ধ করে সরাসরি রোগের বিরুদ্ধে লড়াই করার।
জয় হিন্দ!”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...