Wednesday, June 10, 2026

উচ্চমাধ্যমিকে সফল পড়ুয়াদের অভিনন্দন-শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উচ্চমাধ্যমিক পরীক্ষা (H.S. Exam) ২০২৫-এর ফল প্রকাশ। বুধবার ফল ঘোষণার পরেই সফল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কৃতিদের পাশাপাশি অকৃতকার্যদেরও উৎসাহ এগিয়ে যাওয়ার উৎসাহ দেন তিনি।

এক্স হ্যান্ডেলে (X-Handle) মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)লেখেন, “আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করেছ, তোমাদের সকলকে আমার অনেক অনেক ভালবাসা আর শুভেচ্ছা জানাই! আশা করি ভবিষ্যতে তোমরা আরও সাফল্য পাবে – দেশ ও দশের মুখ আরো উজ্জ্বল করবে।
আজ তোমাদের জীবনের এই বিশেষ দিনে আমি তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক –সকলকে আমার অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তাঁরা তোমাদের পাশে ছিলেন বলেই আজ তোমরা এত ভালো ফল করেছো।”

এর পাশাপাশি, যাঁদের ফলে ভালো হয়নি, তাঁদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী লেখেন,
“আর যারা হয়তো আশানুরূপ ফল করতে পারোনি, তাদের আমি বলবো, মন খারাপ কোরও না একদম। চেষ্টা চালিয়ে যাও। দেখবে পরের বার ঠিক ভালো হবে।
তোমাদের সবাইকে আমার অনেক আশীর্বাদ আর ভালোবাসা জানাই। তোমরা সবাই খুব ভালো থেকো।”

আরও খবর৪৯৭ পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম বর্ধমানের রূপায়ণ, চতুর্থ স্থানাধিকারী সৃজিতা মেয়েদের মধ্যে সেরা
উচ্চ মাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ। ছাত্রদের পাশের হার ৯২.৩০ শতাংশ এবং ছাত্রীদের পাশের হার ৮৮.১৮ শতাংশ। সার্বিকভাবে পাশের হারে এগিয়ে ছাত্ররা। জেলা ভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা, তৃতীয় কলকাতা।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...