Wednesday, June 10, 2026

২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

Date:

Share post:

পহেলগামে সন্ত্রাসবাদী হামলার জবাবে ভারতের ‘অপারেশন সিন্দুর’। পাক অধিকৃত কাশ্মীরে (Kashmir) এয়ার স্ট্রাইকের সেই বিবৃতি সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেছেন দুই মহিলা সেনা অফিসার উইং কমান্ডার ব্যোমিকা সিং (Vyomika Singh) ও কর্নেল সোফিয়া কুরেশি (Sofiya Khureshi)। বিশ্বের কাছে ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির শক্তিশালী বার্তা দিল। একই সঙ্গে ভারত বুঝিয়ে দিল, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেমন ভারত দৃঢ় সংকল্প, তেমনই স্বামীহারা স্ত্রীদের প্রতি শ্রদ্ধাশীল।

পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর বিদেশ সচিব বিক্রম মিশ্রি, উইং কমান্ডার ব্যোমিকা সিং ও কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিন্দুর সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন। ২২ এপ্রিল পহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর ভারতের প্রতিক্রিয়া সম্পর্কে জানান এই দুই বীর কন্যা। ব্রিফিংয়ে দুইজন মহিলা অফিসারের নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ।

সিঁদুর বা সিন্দুর বিবাহিত হিন্দু মহিলাদের প্রতীক। পহেলগাঁও গণহত্যায় নববিবাহিতরাও ছিলেন। পুরুষদের বেছে বেছে হত্যা করা হয়েছিল। বহু মহিলা স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, দাদাকে হারিয়েছেন। তাঁদের প্রতীক হিসেবে

ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) দুই অফিসারকে নেতৃত্বে রাখা হয়েছে। একজন হলেন সেনাবাহিনীর (Indian Army) সিগন্যাল কর্পসের কর্নেল সোফিয়া কুরেশি‌। বেশ কিছু যুগান্তকারী কৃতিত্বের মাধ্যমে সামরিক ইতিহাসে তিনি ইতিমধ্যেই তাঁর স্থান তৈরি করেছেন। ৩৫ বছর বয়সী সোফিয়া হলেন প্রথম মহিলা অফিসার যিনি বহুজাতিক সামরিক মহড়ায় সেনাবাহিনীর একটি দলকে নেতৃত্ব দিয়েছেন। এক্সারসাইজ ফোর্স ১৮ নামে এই মহড়াটি ছিল ভারতের সর্ববৃহৎ বিদেশি সামরিক মহড়া।

২০১৬ সালের মার্চ মাসে তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল কুরেশি বহুজাতিক সামরিক মহড়ায় সেনাবাহিনীর প্রথম মহিলা অফিসার হিসেবে নেতৃত্ব দিয়ে একটি মাইলফলক তৈরি করেন। ২ মার্চ থেকে ৮ মার্চ পুনেতে অনুষ্ঠিত এই মহড়ায় আসিয়েন দেশ এবং জাপান, চিন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মতো বিশ্বশক্তি-সহ ১৮টি দেশ অংশগ্রহণ করে। কুরেশি ২০০৬ সালে কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১০ সাল থেকে শান্তিরক্ষা অভিযানের সাথে যুক্ত আছেন।
আরও খবরমন্ত্রিসভার বৈঠকে মোদি, অপারেশন সিন্দুর পরবর্তীতে বাতিল আধা সেনার ছুটি

ছোটবেলার স্বপ্নপূরণের জন্য উইং কমান্ডার ব্যোমিকা সিং-এর বিমান বাহিনীতে যোগ দেন। স্কুল জীবন থেকেই তিনি বিমান চালাতে চেয়েছিলেন। তিনি ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)-এ যোগদান করে তার লক্ষ্য অর্জন করেন এবং পরে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। তিনি ভারতীয় বিমান বাহিনীতে হেলিকপ্টার পাইলট হিসেবে কমিশন লাভ করেন। ২৫০০ ঘণ্টারও বেশি সময় ধরে বিমান চালিয়েছেন। জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব-সহ কিছু কঠিনতম অঞ্চলে চেতক এবং চিতার মতো হেলিকপ্টার পরিচালনা করেছেন। একাধিক উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২০ সালের নভেম্বরে অরুণাচল প্রদেশে তার নেতৃত্বাধীন একটি প্রধান অভিযান ছিল। ২০২১ সালে তিনি ২১,৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত মাউন্ট মনিরং-এ ত্রি-সেনাবাহিনীর সর্ব-মহিলা পর্বতারোহণ অভিযানে যোগ দিয়েছিলেন।

=

=

=

=

=

=

=

=

=

Related articles

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...

সবাসাচীর গ্রেফতারির নেপথ্যে হাত কাকলির! দাবি কল্যাণের

বারাসতের তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নির্দেশেই গ্রেফতার হয়েছে সব্যসাচী দত্ত। দাবি করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ...

আজ দুপুরেই বিজেপি মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনা!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি (BJP) সরকার গড়ার পর এক মাসের বেশি...

আলিপুরের সরকারি অফিসে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

দক্ষিণ চব্বিশ পরগনার (South 24 Parganas) আলিপুরে জেলা পরিষদ ভবনের (The Alipore Zilla Parishad ) একাধিক তলে অগ্নিকাণ্ড।...