Wednesday, June 10, 2026

বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস!

Date:

Share post:

সকালে গরমের দাবদাহ কাটিয়ে বুধের বিকেলেই বৃষ্টি ভেজার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গবাসীর। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২৫ ডিগ্রিতে। আগামী চারদিন তীব্র গরমের পূর্বাভাস থাকলেও আজ সন্ধ্যার পর কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি (Rain)হতে পারে। যদিও কোথাও কোনও সতর্কতা জারি করা হয়নি।

আলিপুর আবহাওয়া দফতরের কথা অনুযায়ী, আগামী শনিবার পর্যন্ত তিন থেকে পাঁচ ডিগ্রি করে তাপমাত্রা বাড়বে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র গরম অনুভব করা যাবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়ায় তাপপ্রবাহের হলুদ সর্তকতা জারি করা হয়েছে। বীরভূমে একই পরিস্থিতি অনুভূত হবে শনিবার থেকে। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী সাতদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঘণ্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

 

Related articles

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...

রাজ্যসভা থেকে ইস্তফার পর অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, বিজেপি শিবিরে যাচ্ছেন সুস্মিতা! 

সংসদীয় রাজনীতিতে ফের তৃণমূলের (TMC) ভাঙ্গন! সুখেন্দুশেখর রায়ের পর এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব...

মোদি সরকারের ১২ বছর পূর্তিতে নিউটাউনের রামমন্দিরে পুজো-যজ্ঞ বাংলার মুখ্যমন্ত্রীর 

প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে সবচেয়ে বেশিদিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকার মাইলফলক গড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। আজ...