Wednesday, June 10, 2026

২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের, প্রস্তুতি হবে কলকাতায়

Date:

Share post:

ভারতীয় দলে(Indian Football Team) এবার মোহনবাগানের(MBSG) আরও এক ফুটবলর। এএফসি এশিয়ান কাপের(AFC Asian Cuo) যোগ্যতা অর্জন পর্বের জন্য ২৮ সদস্যের সম্ভাব্য দল ঘোষণা ভারতের। সেখানেই সুযোগ পেলেন এবার সুহেল ভাটও(Suhail Bhat)। আগামী ১০ জুন হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে মেন ইন ব্লুজ ব্রিগেড(Indian Football Team)। তার জন্যই সম্ভাব্য দল বেছে নিয়েছেন মানোলো মার্কুয়েজ(Manolo Marquez)। ব্যাঙ্ককে হংকংয়ের বিরুদ্ধে নামবেন সুনীল ছেত্রীরা(Sunil Chetri)। তারই প্রস্তুতি এবার কলকাতায়। আগামী ১৮ মে থেকে নিউ টাউনের এনসিই-তে শুরু হবে সেই প্রস্তুতি।

শিলংয়ে এর আগে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় ফুটবল দল(Indian Football Team)। সেই ম্যাচে অবশ্য জিততে পারেনি মেন ইন ব্লুজ ব্রিগেড(Men In Blues)। ঘরের মাঠে সেই ম্যাচ ভারত ড্র করার পর নানান সমালোচনা শুরু হয়েছিল। সেই ম্যাচ দিয়েই আবার প্রত্যাবর্তন করেছিলেন সুনীল ছেত্রী। যদিও ভারতীয় দল জয় পায়নি।

এএফসি এশিয়ান কাপে(AFC Asian Cup) যোগ্যতা নির্ণয় করতে হলে হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলকে জিততেই হবে। সেই কারণেই এবার এতদিন আগে থেকে প্রস্তুতি শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন মানোলো মার্কুয়েজ। সেই দলে এবার সুহেল ভাটও(Suhail Bhat) জায়গা করে নিয়েছে। মোহনবাগানের(MBSG) রিজার্ভ দলের হয়ে খেলেছিলেন তিনি। সেইসঙ্গে সুপার কাপেও দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি।

মোহনবাগান সুপারজায়ান্ট সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেলেও সেখানে জিততে পারেনি। কিন্তু সুহেল ভাট নিজের পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছিলেন। গোয়ার বিরুদ্ধে সেমিফাইনালেও মোহনবাগানের হয়ে একমাত্র গোলটা করেছিলেন সুহেল ভাট। সেই থেকেই যে তিনি মানোলোর নজর কেড়েছিলেন তাও বেশ স্পষ্ট। সেই সুহেল ভাটকেই এবার দলে তুলে নিয়েছেন মানোলো মার্কুয়েজ।

আগামী ১৮ মে থেকে শুরু হচ্ছে প্রস্তুতি। তাও আবার কলকাতায়। হংকংয়ের বিরুদ্ধে ভারতীয় দলে জয়ের রাস্তায় ফিরতে পারে কিনা সেটাই দেখার।

Related articles

বুধের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

বিধানসভায় সই জাল মামলায় ফের আদালতের দৃষ্টি আকর্ষণ অভিষেকের

রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রে সই জাল কাণ্ডের তদন্তে সিআইডির (CID) অতিসক্রিয়তার অভিযোগ। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা...

একধাক্কায় ১৮ আইএএস আধিকারিকের দায়িত্বে রদবদল নবান্নের

রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টনের সম্ভাবনার দিনেই নবান্নের (Nabanna) তরফে বড়সড় প্রশাসনিক রদবদলের নির্দেশিকা প্রকাশ্যে এসেছে। সরানো হলো একাধিক...

তৃণমূলের দলীয় কার্যালয়ে পুলিশের অতিসক্রিয়তা, মামলা দায়ের আদালতে 

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি তিরিশ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার ওয়ারেন্ট ছাড়া তল্লাশি...