Tuesday, May 26, 2026

বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে গিয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation) দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নবান্নে সাংবাদিক বৈঠকে বেসরকারি স্কুলগুলিকে ৯ মে থেকে গরমের ছুটি দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।

এপ্রিল মাসের শেষেই বাংলার সরকারি স্কুলগুলিতে (School) গরমের ছুটি পড়ে গিয়েছে। কিন্তু এখনও বেসরকারি স্কুলগুলি খোলা রয়েছে। বেসরকারি স্কুলগুলিকেও রবীন্দ্রজয়ন্তী থেকে গরমের ছুটি (Summer Vacation) দেওয়ার আবেদন করলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “লিখিত কোনও গাইডলাইন পাঠাচ্ছি না। এটা আমাদের আবেদন। সরকারি স্কুলগুলিকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। বেসরকারি স্কুলগুলিও যদি ছুটি দিয়ে দেয়। বেসরকারি স্কুলের ছুটিটা রবীন্দ্র জয়ন্তীর দিন থেকে করে দিলে ভালো হয়। বাচ্চারা বাড়িতে থাকুক, লেখাপড়া করুক।”

অন্যদিকে বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে অসাধু ব্যবসাদাররা যাতে জিনিসপত্রের দাম না বাড়িয়ে দেয়, সেদিকে কড়া নজর রাখছে রাজ্য সরকার। এ বিষয়ে বৃহস্পতিবার একটি বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন। রাজ্যবাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “কাশ্মীরের ঘটনার পরে দেশজুড়ে প্রতিশোধের দাবি উঠেছিল। সেই জবাব মিলতে শুরু করেছে। এখন আমাদের সবার উচিত দেশের পাশে থাকা ও দায়িত্বশীল নাগরিকের ভূমিকা পালন করা।”
আরও খবরকাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের সময়, আতঙ্কিত হওয়ার কারণ নেই: বার্তা মুখ্যমন্ত্রীর

বৈঠকে সীমান্তবর্তী জেলার নিরাপত্তা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে বলেও সূত্রের খবর। তবে মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেন, “এটা দেশের স্বার্থের বিষয়। তাই নিরাপত্তা সংক্রান্ত আলোচনার বিস্তারিত প্রকাশ করা হবে না। তবে সমস্ত বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।”

Related articles

আজ তিন জেলা নিয়ে কল্যাণীতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক 

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী (CM) হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন জেলায় ও নবান্নে একাধিক প্রশাসনিক বৈঠক করেছেন শুভেন্দু...

‘সরকারি’ বিজ্ঞাপনে বানান ভুল বিতর্ক বাড়তেই সরানো হল হোর্ডিং

রাস্তা থেকে সরানো হল ব্যকরণগত ভুল সমন্বিত 'সরকারি' বিজ্ঞাপনের হোর্ডিং। রাজ্যের নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল...

‘আমি, মমতা দু’জনেই সর্বহারা’! কেন এমনটা বললেন পানিহাটির BJP বিধায়ক রত্না?

ফের ওপেন হয়েছে আরজি কর মামলার ফাইল। এই আবহে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক দীর্ঘ বৈঠক...

বলিউডে বয়কট ‘ধুরন্ধর’ রণবীর! কিন্তু কেন?

ধুলোয় মিশে গেল ধুরন্ধর-এর সাফল্য। ১০০০ কোটিরও বেশি কামিয়ে তিনি এখন ভারতীয় সিনেমার এক নম্বর সুপারস্টার। কিন্তু আচমকাই...