Wednesday, June 24, 2026

আজ শীর্ষ আদালতে DA মামলার শুনানি, সুপ্রিম রায়ে নজর সরকারি কর্মচারীদের

Date:

Share post:

আজ দেশের শীর্ষ আদালতে (Supreme Court) পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের ডিএ মামলার শুনানি। গত বাজেটে রাজ্য সরকার (Government of West Bengal) সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির কথা ঘোষণা করে। সেই মতো নতুন অর্থবর্ষে ১৮ শতাংশ করে DA পেতে শুরু করেছেন সরকারি কর্মচারীরা। কিন্তু কেন্দ্রীয় হারে বাংলার সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে সরব রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কলকাতা হাইকোর্ট থেকে মামলা গড়িয়েছে শীর্ষ আদালতে। আজ সুপ্রিম কোর্ট কী রায় দেয় সেদিকেই নজর পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদের।

বাংলার সরকারি কর্মচারীদের সমস্ত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও কেন্দ্রের সঙ্গে ডিএ ফারাক নিয়ে বারবার রাজনীতি করার চেষ্টা করেছেন কর্মচারীদের একাংশ। মুখ্যমন্ত্রী বরাবরই জানিয়েছেন, যতটা সম্ভব ততটা দেওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সদর্থক পদক্ষেপ করেছে। গত বছর বাজেটেও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। তার আগে ২০২৩ সালের বড়দিনে ডিএ বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।এমনিতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কার্যপদ্ধতি এবং রাজ্য সরকারি কর্মচারীদের কাজের ধরন অনেকটাই আলাদা। পাশাপাশি কেন্দ্রের তুলনায় রাজ্যের সরকারি অফিসে কাজ করা কর্মীরা অনেক বেশি ছুটি পেয়ে থাকেন। ডিএ আন্দোলনের নামে দিনের পর দিন অফিসে কাজ না করে সরকার বিরোধিতায় ব্যস্ত থাকা কর্মীরা সাধারণ মানুষকে পর্যাপ্ত পরিষেবা দিচ্ছেন না বলে অভিযোগ উঠেছে বারবার। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সহনশীল বাংলার সরকার কারোর মাইনেতে কোনও কোপ বসাইনি। এমনকি এবারও এপ্রিল মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতা সমেত স্যালারি সব সরকারি কর্মচারীর অ্যাকাউন্টে ঢুকেছে। তা সত্ত্বেও কাজ ফাঁকি দিয়ে আন্দোলনের নামে রাজনীতি করে চলেছে সরকারি কর্মচারী পরিষদ।

 

Related articles

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...