Saturday, March 21, 2026

পহেলগামে সিঁদুর মোছার বদলা ‘অপারেশন সিন্দুর’! কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ সদ্য স্বামীহারা হিমাংশীর

Date:

Share post:

পহেলগামে নৃশংস জঙ্গি হামলায় সদ্য বিবাহিত স্বামী লেফটেন্যান্ট বিনয় নারওয়ালকে হারিয়েছেন হিমাংশী। ‘অপারেশন সিন্দুর’কে (Operation Sindur) তাই পহেলগাম হামলার যোগ্য জবাব বলে জানালেন তিনি। ‘অপারেশন সিন্দুর’-এর খবর শুনে হিমাংশী (Himanshi) কেন্দ্রকে ধন্যবাদ জানান। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করছেন এই অভিযান জারি রাখার জন্য।

হিমাংশী জানান, “আমার স্বামী প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। তিনি দেশের শান্তি রক্ষা করতে চেয়েছিলেন, নিরীহ মানুষের জীবন রক্ষা করতে চেয়েছিলেন। তিনি দেশ থেকে ঘৃণা ও সন্ত্রাসবাদ নির্মূল করতে চেয়েছিলেন। আমি সরকারের প্রতি কৃতজ্ঞ। আমি তাদের অনুরোধ করছি যে তারা এই অভিযান যেন এখানেই শেষ না করে। সন্ত্রাসবাদকে গোড়া নির্মূল করা প্রয়োজন। যাতে আমার সঙ্গে যা হয়েছে, তা যেন অন্য কারও সঙ্গে না হয়।

সার্জিক্যাল স্ট্রাইকের নামকরণ ‘অপারেশন সিন্দুর’ (Operation Sindur) প্রসঙ্গে হিমাংশীর মত, “আমি এই নামের সঙ্গে নিজেকে দেখতে পাচ্ছি। আমি একটা প্রাণ হারিয়েছি। সম্ভবত এখনও কেউ বুঝতে পারছেন না, আমার জীবনে কী ঘটে গিয়েছে কিংবা আমার সঙ্গে কী ঘটেছে।”

ভারতের অভিযান নিয়ে এদিন সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ব্যোমিকা সিং। এ ব্যাপারে হিমাংশী বলেন, “একজন মহিলাই একজন মহিলার যন্ত্রণা বুঝতে পারেন। এটা দেখে ভাল লেগেছে যে, কোনও মহিলা অফিসারকে সুযোগ দেওয়া হয়েছে। আমি মনে করি প্রতিরক্ষা বিভাগেও পুরুষ-মহিলার সমানপদে, যোগ্য সম্মানে কাজ করা উচিত।” একইসঙ্গে তাঁর স্বামীর জন্য সর্বোচ্চ সামরিক সম্মানের দাবি জানিয়েছেন হিমাংশী।

স্বামীর মৃত্যুর পরপরই হিন্দু-মুসলিম ঐক্যের দাবি এবং কাশ্মীরিদের সমর্থন চাওয়ার জন্য তিনি যে সমালোচনার মুখোমুখি হয়েছিলেন, তার কথা উল্লেখ করে হিমাংশী বলেন, “আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। আমার কথাগুলি যেভাবে বিকৃত করা হয়েছে এবং আমার বিরুদ্ধে যে অশালীন ভাষা ব্যবহার করা হয়েছে তাতে আমি মর্মাহত। আমি একজন সাহসী সেনার স্ত্রী। হামলার পর আমি পহেলগামে দু-ঘণ্টা একা দাঁড়িয়ে ছিলাম। আমি একা ছিলাম না আরও ২৬ জন মহিলা সেখানে ছিলেন। আমরা আশা করেছিলাম সরকার এবং সেনাবাহিনী আমাদের কষ্ট স্বীকার করবে।”
আরও খবর২ মহিলা সেনা ব্যোমিকা-সোফিয়ার কৃতিত্বের খতিয়ান

Related articles

ভবানীপুরে কাউন্সিলরদের নিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় মমতার কর্মিসভা, থাকবেন অভিষেকও

নির্বাচনী ইস্তেহার (TMC manifesto) প্রকাশের পর এবার প্রচার রণকৌশল ঠিক করতে রবিবাসরীয় সন্ধ্যায় কর্মিসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়...

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...