Saturday, April 4, 2026

ভারতের প্রত্যাঘাত, সেনাবাহিনীকে কুর্নিশ সচিন, ধওয়ানদের

Date:

Share post:

মঙ্গলবার মাঝরাতে পাকিস্তানের মাটিতে প্রত্যাঘাত ভারতের(India)। ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence)। “অপারেশন সিন্দুর”(Operation Sindoor) কার্যত কুপোকাত পাকিস্তান। আর তাতেই উচ্ছ্বসিত ভারতীয় কিংবদন্তী সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar)। বুধবার সকালেই সোশ্যাল মিডিয়াতে ভারতীয় সেনাবাহিনীকে কুর্ণিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। শুধু তিনিই নন, সোশ্যাল মিডিয়ায় সেই মিসাইল হানার ভিডিও পোস্ট করে ভারতীয় সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের আরেক ক্রিকেটার শিখর ধওয়ান(Shikhar Dhawan)।

পহেলগামে(Pahalgam) ভয়ঙ্কর জঙ্গি হানা। সেই ঘটনার পর থেকেই সন্ত্রাস দমনের বার্তা দিয়েছিল ভারত। সেই থেকেই ফুঁসছিল গোটা দেশ। প্রত্যাঘ্যাতের বার্তা সেই সময় থেকেই পাওয়া গিয়েছিল। মঙ্গলবার মাঝরাতেই পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি ঘাটিতে আঁছড়ে পড়ল একের পর এক মিসাইল। আর তাতেই কার্যত বিধ্বস্ত পাকিস্তান। যার নাম দেওয়া হয়েছে অপারেশন সিন্দুর। সেই খবর জানার পরই সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা দিয়েছে উচ্ছ্বাস। বদলা নেওয়ার কথাও শোনাযাচ্ছে অনেকের মুখে। সেখানেই এবার টুইট করলেন সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর(Sachin Tendulkar) টুইট করে জানিয়েছেন, “ভয়হীন সংঘবদ্ধতা । শক্তিতে বাধনহারা। ভারতের ঢাল তাঁর নাগরিকরাই। এই বিশ্বে সন্ত্রাসের কোনওরকম জায়গা নেই। আমরা একটা দল”।

শিখর ধওয়ান আবার লিখেছেন, “যা বলা হয়েছিল তাই হল। জাস্টিস সার্ভড। ভারত মাতার জয়”।

সব মিলিয়ে পাকিস্তানের মাটিতে ৯টি জঙ্গী ঘাটিতে মিসাইল হানা চালিয়েছে ভারতীয় সেনা বাহিনী। পহেলগামে যে নৃশংশ ঘটনা ঘটিয়েছিলেন জঙ্গীরা, তাতেই প্রাণ হারিয়েছিল ২৬ জন সাধারণ নাগরিক। ভারতের অন্যান্য ক্রীড়াবিদরাও সেনাবাহীনির এই সাফল্যকে কুর্ণিশ জানিয়েছে।

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...