Tuesday, March 31, 2026

বি প্রাকের গানে সেনাহবাহিনীকে সম্মান বিসিসিআইয়ের

Date:

Share post:

অপারেশন সিন্দুর(Operation Sindoor)। পাকিস্তানের মাটিতে ৯ জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী(Indian Defence System)। সেনাবাহিনীর এমন সাফল্যে উচ্ছ্বসিত বিসিসিআই(BCCI)। ধরমশালায়(Dharamshala) পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচের আগেই বি প্রাকের গান দিয়ে সেনাবাহিনীকে সম্মান দেখাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। বুধবার রাতে ধরমশালায়(Dharamshala) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে পঞ্জাব কিংস। সেই ম্যাচের আগেই বিসিসিআইয়ের বিশেষ উদ্যোগ। এমন খবরে সকলেই আপ্লুত।

গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের(Pakistan) মাটিতে ৯টি জঙ্গি ঘাটিতে ভারতের মিসাইল হানা। আর তাতেই কার্যত বিধ্বস্ত পাকিস্তান। পহেলগামে(Pahalgam) জঙ্গিদের নশংস ঘটনার প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। ভারতের সেই মিসাইল হানাতেই শেষ হয়ে গিয়েছে ৯টি জঙ্গি ঘাটি। ভারতের সাধারণ নাগরিকের যে জীবন গেছে, তার জন্যই এই প্রত্যাঘাত। সেনা বাহিনীর এমন সাফল্যের জন্যই তাদের সম্মান জানানোর বিশেষ ব্যবস্থা বিসিসিআইয়ের(BCCI)।

সোশ্যাল মিডিয়াতে জানানো হয়েছে বিসিসিআইয়ের তরফে। বি প্রাক এই মুহূর্তে ভারতের অন্যতম সেরা একজন গায়ক। তাঁর গানের জাদুতে মুগ্ধ ভারতের তরুণ প্রজন্ম। তাঁর গান দিয়েই সেই সম্মান দানানো হবে বিসিসিআইয়ের তরফে।

গত বুধবারই ইডেন গার্ডেন্সে বোর্ডের তরফে সেনাবাহিনীকে সম্মান জানানো হয়েছে। প্রথমবার আইপিএলের মঞ্চে বেজেছে জাতীয় সঙ্গীত। এবার ধরমশালা থেকেও বিশেষ সম্মান জানাচ্ছে বিসিসিআই।

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...