Saturday, June 20, 2026

পরীক্ষা বাতিল নিয়ে ভুয়ো নোটিশ সোশ্যাল মিডিয়ায়! কড়া বিবৃতি UGC-র

Date:

Share post:

অপারেশন সিন্দুরের পর একের পর এক গুজব রটানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের সব বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল হয়েছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ (Notice) ছড়িয়ে পড়ে। এই নোটিশকে ভুয়ো দাবি করে বিবৃতি দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানিয়েছে, “UGC-এর নাম করে একটি ভুয়ো নোটিশ প্রচার করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সমস্ত পরীক্ষা বাতিল হয়েছে। এর জন্য শিক্ষার্থীদের বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” এরপরই UGC নিশ্চিত করেছে, এই নোটিশ ভুয়ো। UGC থেকে এমন কোনও নোটিশ দেয়নি। কমিশন জানিয়েছে, পড়ুয়ারাদের লেখাপড়া সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা শুধুমাত্র UGC ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দেখতে পারেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বলেছে, “ভুল তথ্য ছড়ানো শাস্তিযোগ্য অপরাধ। ভুয়ো তথ্যের ফাঁদে পা দেবেন না। সতর্ক থাকুন। শুধুমাত্র UGC-র অফিসিয়াল ওয়েবসাইট চেক করবেন।”
আরও খবর:অভিযানে কমপক্ষে ১০০ পাক জঙ্গির মৃত্যু, ‘অপারেশন সিন্দুর’ চলবে: রাজনাথ, পাশে থাকার বার্তা সুদীপদের 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...