Wednesday, June 24, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সরকারি কর্মীদের ছুটি বাতিলের নির্দেশিকা জারি

Date:

Share post:

দেশের হয়ে লড়াই করার সময়। সব নাগরিক দায়িত্ব পালন করবেন। ভিজিল্যান্স থাকবে। সবাইকে সতর্ক করা হয়েছে। সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা বাহিনী সতর্ক থাকবে- বুধবারই নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই মতো বৃহস্পতিবার, নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দফতর। জানানো হয়েছে, চিকিৎসা জনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের কোন ছুটি অনুমোদিত হবে না।

এদিন রাজ্যের অর্থ দফতরের অতিরিক্ত মুখ্যসচিব প্রভাত মিশ্রের সই করা এই নির্দেশিকায় জানানো হয়েছে, চিকিৎসা জনিত কারণ ছাড়া এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের কোনও ছুটি অনুমোদিত হবে না। ইতিমধ্যেই চিকিৎসার কারণ ছাড়া যাঁরা ছুটি নিয়েছেন সেই সমস্ত ছুটি বাতিল বলে গণ্য করা হবে।

দেশের দশটি আন্তর্জাতিক সীমান্তবর্তী রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ নেপাল-ভুটান সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাড়তি সতর্কতা নেওয়ার কথাও জানিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন ও প্রকাশ করা হয়েছে।
আরও খবরউপাচার্য নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা আচার্যের! দেরির কারণ সিল বন্ধ খামে জানানোর নির্দেশ

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানিয়ে ছিলেন, উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় গাইডলাইন (Guide Line) মেনে চলবে রাজ্য। পাশাপাশি তিনি উল্লেখ করেছিলেন যে সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হবে। রাজ্যের বেসরকারি স্কুলগুলিকে রবীন্দ্র জয়ন্তী থেকে ঘোষণার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের নির্যাস ও মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিরিখে এদিন রাজ্য অর্থ দফতের নির্দেশিকা জারি করে সরকারি কর্মীদের অবিলম্বে ছুটি বাতিলের ঘোষণা করল।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...