Thursday, June 11, 2026

জেলায় জেলায় তাপপ্রবাহের সর্তকতা, উইকেন্ডেই চরম গরমের পূর্বাভাস!

Date:

Share post:

কালবৈশাখী আর বৃষ্টির ইনিংস শেষ হয়ে এবার গরমের খেলা শুরু। বৈশাখের শেষ সপ্তাহে তীব্র তাপপ্রবাহের (Heatwave Alert) ইঙ্গিত দিল হাওয়া অফিস (Weather Department)। একাধিক জেলায় ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা দীর্ঘস্থায়ী হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, শুক্রবার থেকে রবিবারের মধ্যে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। উইকেন্ডে তাপপ্রবাহ চলবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।

ঘূর্ণাবর্তের জেরে ঝোড়ো হাওয়া আর হালকা থেকে মাঝারি বৃষ্টি তাপমাত্রার পারদ কিছুটা কমালেও, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আশপাশ করা গরমের অনুমান আবহাওয়াবিদদের। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। দুপুরে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকলেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস কার্যত নেই।উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন, রবিবারের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি, কালিম্পংসহ উপরের পাঁচ জেলায় ৩-৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে আন্দামান সাগর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে বলে আশা করা হচ্ছে।

 

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...