Wednesday, June 17, 2026

‘হেরিটেজ’ কফি হাউসের বেআইনি নির্মাণ ভাঙল কলকাতা পুরসভা

Date:

Share post:

শহরের গর্ব, ইতিহাসবাহী কফি হাউসে বেআইনি নির্মাণ ঘিরে অবশেষে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরনিগম। বৃহস্পতিবার সকালে পুরনিগম ও কলকাতা পুলিশের যৌথ তৎপরতায় কফি হাউসের মধ্যেকার অবৈধ নির্মাণ সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে।

কয়েকদিন ধরেই কফি হাউসের ভেতর বেআইনি নির্মাণ ঘিরে শুরু হয়েছিল বিতর্ক। হেরিটেজ স্বীকৃত এই স্থাপত্যে কোনওরকম কাঠামোগত পরিবর্তন আইনত নিষিদ্ধ। তবুও, একতলার একটি অংশ বিক্রি করে দেওয়া হয় এক ব্যবসায়ীকে, যিনি নিজের দোকান সম্প্রসারণের জন্য ভাঙচুর করে নির্মাণকাজ শুরু করেন।স্থানীয় ব্যবসায়ীদের প্রতিবাদে এবং কফি হাউস কর্তৃপক্ষের আপত্তিতে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর ‘কফি হাউস সোশাল সার্ভিস অ্যাসোসিয়েশন’-এর তরফে কলকাতা পুরনিগম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ জানানো হয়। প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। কেএমসি’র প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করার নোটিশ জারি করেন। এক পর্যায়ে নির্মাণ কাজ বন্ধ হয়ে গেলেও যে অংশটি বেআইনি ভাবে নির্মিত হয়েছিল, তা বৃহস্পতিবার সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়।

পুরনিগমের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষ। বহুজনেরই দাবি, কফি হাউসের মধ্যে বা আশেপাশে যেখানেই বেআইনি নির্মাণ রয়েছে, তা যেন দ্রুত অপসারণ করা হয়।

আরও পড়ুন- জম্মুতে পাকিস্তানের ড্রোন আক্রমণ প্রতিহত ভারতের! ঘোষণা ব্ল্যাক আউটের, সতর্ক বায়ু সেনা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...