Wednesday, June 24, 2026

জরুরি বৈঠকে শাহ, সেনা শীর্ষকর্তাদের থেকে পরিস্থিতি জানলেন রাজনাথ

Date:

Share post:

অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালানোর পর থেকেই ভারতের উপর নিয়ন্ত্রণ রেখা বরাবর এমনকি নিয়ন্ত্রণ রেখা পার করে হামলা জারি রেখেছে পাকিস্তানের সেনা। ভারতের পক্ষ থেকে বারবার সেই আক্রমণ দিনে-রাতে প্রতিহত করেছে দেশের প্রতিরক্ষা দফতর । যদিও বুধবার পাক হামলায় মারা যায় ১৬ ভারতীয় নাগরিক। তবে বৃহস্পতিবার ভারতের সীমান্তের একাধিক শহর লক্ষ্য করে পাক হামলার যোগ্য জবাব দিতে সমর্থ হয় ভারতীয় সেনা (Indian Army)। বৃহস্পতিবার বিভিন্ন পাক হামলার পরে পরিস্থিতির বিস্তারিত জানতে সেনার আধিকারিকদের সঙ্গে রিভিউ (review) বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে।

বৃহস্পতিবারই দেশের সব বিমান বন্দরগুলিকে (Airport) সতর্ক করা হয়েছিল নিরাপত্তা বিষয়ে। কোনওভাবে দেশের অভ্যন্তরে জঙ্গিরা যাতে কোনও নাশকতামূলত কাজ না চলতে পারে, বিমান বন্দর থেকে দেশে ঢোকার সময়ই সতর্কতা জারি করে দেওয়া হয়। বৃহস্পতিবার দেশের সেনা পাক সীমান্তের দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে এয়ার ডিফেন্স সিস্টেমের (air defence system) মাধ্যমে। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে বৈঠক করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) সেনা আধিকারিকদের সঙ্গে। যোগ দেন চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) অনিল চৌহান, সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌসনা প্রধান অ্যাডমিরাল ডিনেশ কে ত্রিপাঠি ও বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রিত সিং।

অন্যদিকে, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah) নিজের বাসভবনে জরুরি বৈঠক করেন বিএসএফ আধিকারিকদের সঙ্গে। সেখানে দেশের সীমান্ত এলাকাগুলিতে নিরাপত্তা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সেই সঙ্গে দেশের বিমান বন্দরগুলির নিরাপত্তা নিয়েও পর্যালোচনা হয়।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...