Wednesday, February 11, 2026

আইপিএল স্থগিত, ভারতীয় ও বিদেশি ক্রিকেটারদের ফেরানোর ব্যবস্থা বোর্ডের

Date:

Share post:

এক সপ্তাহের জন্য আইপিএল(IPL) স্থগিত হয়ে গিয়েছে। ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই(BCCI)। দেশিয়দের সঙ্গে বিদেশি ক্রিকেটারদেরও(Foreign Cricketers) দেশে ফেরানোর তোরজোড় শুরু হয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশীয় ক্রিকেটারদের(Indian Cricketers) ঘরের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে নাকি বিদেশি ক্রিকেটারদেরও দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বোর্ডের(BCCI) তরফে। বিদেশি ক্রিকেটারদের ফেরার পথে সমস্ত লজিস্টিক ব্যাবস্থা করতে চলেছে বিসিসিআই-ই।

ইতিমধ্যেই ধরমশালা(Dharamshala) থেকে দিল্লি ক্যাপিটালস(DC) ও পঞ্জাব কিংসের(PBKS) ক্রিকেটাররা সরাসরি দিল্লিতে(Delhi) ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছে। সেইসঙ্গে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি গুলোও সেই প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স(MI) এই মুহূর্তে রয়েছে আহমেদাবাদে। শোনাযাচ্ছে তারা সকলেই মুম্বইয়ে ফেরত আসছেন। কারণ টিম হোটেলে তাদের লাগেজ থেকে শুরু করে সব রয়েছে। সেখান থেকেই যে যাঁর বাড়িতে পৌঁছে যাবে। আপাতত সাতদিনের জন্য স্থগিত। এরপর কবে নাগাদ শুরু হবে আইপিএল তা নিয়েও এই মুহর্তে কোনও আপডেট সেভাবে নেই।

অন্যদিকে লখনউ থেকেই বিরাট কোহলিরাও রওনা দেবেন নিজেদের বাড়ির উদ্দেশ্যে। সেই সর্বভারতীয় সংবাদমাধ্যমে আইপিএলের সূত্রে জানানো হয়েছে, “তারা সকলেই নিজেদের বাড়ি ফিরে যাবে। লজিস্টিকসের যাবতীয় ব্যপারে আমরাই সাহায্য করব তাদের। বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা এবং সাপোর্ট স্টাফরাও ফিরে যাবেন তাদের দেশের উদ্দেশে। পরবর্তীতে কী সিদ্ধান্ত হয় সেসব দেখার পরই আবার তাদের ডাকার ব্যাবস্থা করা হবে”।

বৃহস্পতিবারই পঞ্জাব কিংস(PBKS) বনাম দিল্লি ক্যাপিটালস(DC) ম্যাচ মাঝপথেই স্থগিত হয়ে গিয়েছিল। ২৪ ঘন্টার মধ্যেই এক সপ্তাহের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএল(IPL)। এবার ক্রিকেটারদেরও কার্যত বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি বুঝেই পরবর্তী সিদ্ধান্ত।

spot_img

Related articles

সংকটমোচনে মুখ্যমন্ত্রী, যুবভারতীতেই ফিরছে লাল-হলুদ

দীর্ঘ টানাপোড়েনের অবসান। আইএসএলে ইস্টবেঙ্গলের হোম ম্যাচ কোথায় হবে, তা নিয়ে ক্লাব এবং লগ্নিকারী সংস্থার মধ্যে যে সংঘাত...

পোল্ট্রি শিল্পে নয়া দিশা: বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু দ্বাদশ আন্তর্জাতিক মেলা

পূর্ব ভারতের বৃহত্তম পোল্ট্রি উৎসবের ঢাকে কাঠি পড়ল তিলোত্তমায়। মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হল দ্বাদশ...

ঢিলেমি নয়, শুনানি পর্যন্ত মাটি কামড়ে পড়ে থাকুন! কাউন্সিলর-বিএলএ-দের বৈঠকে নির্দেশ তৃণমূল সুপ্রিমোর

ফের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্সিলর-বিএলএ ১ এবং বিএলএ ২ নিয়ে সাংগঠনিক বৈঠক করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

সহায়িকার নামে কি ‘মগজধোলাই’? নিজের ছবি লাগানো কোশ্চেন-ব্যাঙ্ক বিলি ত্রিপুরার মন্ত্রীর

পরীক্ষার আগে পড়ুয়াদের সহায়তার নামে স্রেফ আত্মপ্রচারের ঢাক বাজানো, না কি কিশোর মনে রাজনীতির রং লাগানোর সুপরিকল্পিত ছক?...