Sunday, February 15, 2026

রবি দুই দশমিক শূন্য : প্রেম আপডেট

Date:

Share post:

দীপ্র ভট্টাচার্য

২০২৫ সাল। সবাই এখন ইনস্টাগ্রাম, রিলস, টিন্ডার আর ব্লুটিকের জগতে বুঁদ হয়ে আছে। এমন সময় এক সকালে আXXবাজার ডট কমে খবর বেরোল— “রবীন্দ্রনাথ ঠাকুর ফিরে এসেছেন!”

না, ভূতের গল্প নয়— প্রযুক্তি এতটাই এগিয়েছে যে AI নয়, সত্যিকারের রবীন্দ্রনাথ রেস্টোর হয়ে ফিরে এসেছেন। আলখাল্লা নয়, কলমকারি পাঞ্জাবি পরনে, চোখে ধোঁয়াশা চশমা নয় প্রোগ্রেসিভ লেন্স, হাতে একখানা স্মার্টফোন।

প্রথমেই কবিগুরু বুঝলেন, এখন প্রেম মানে আর চিঠি লেখা নয়। এখন প্রেম হয় “সোয়াইপ রাইটে”।তাই শুরু হল তাঁর প্রেম-অভিযান— টিন্ডার একাউন্ট খুলে ফেললেন!

  • নাম: Rabindranath_the_Lover_of_Light
  • বায়ো: “সখী, ভালোবাসা কারে কয়?” – swipe right to find out.”

একদিনেই ৩,৪৭৪টা ম্যাচ!

প্রথম ম্যাচ: এক ইনফ্লুয়েন্সার ভিডিও কলে বললেন, “রবীন্দ্রনাথ, একটা কোলাব করতে চাই। আপনি কবিতা বলবেন, আমি রিল বানাবো! ব্যাকগ্রাউন্ডে থাকবে ‘লুটেরা লাভ’ গানের বিট।”কবিগুরু একটু গম্ভীর মুখে বললেন,“তুমি কি জানো প্রেম মানে কী?” মেয়েটি উত্তর দিল, “ইউনিভার্সাল কানেকশন… হার্ট ইমোজি… এনগেজমেন্ট রেট!”তখন কবিগুরু হালকা গলায় আবৃত্তি করলেন— সখী, ভালোবাসা কারে কয়? সে কি শুধু চোখের জলে, ইনবক্সে রিপ্লাই দিয়ে রয়?সে তো হৃদয়ের গভীরতলে— রিলে নয়, নিঃশব্দে রয়।মেয়েটি একটু চুপ করে থাকল, তারপর বলল,“গুড গড… Boomer ভাইবস! আনম্যাচ করলাম।”রবি দুঃখে একটা স্যাড রিয়্যাক্ট দিলেন।

দ্বিতীয় ম্যাচ:

এক কবিতা-পাগল ছাত্রী। বললেন, “রবীন্দ্রনাথ, আপনাকে নিয়ে থিসিস করছি।”তিনি উচ্ছ্বসিত! বললেন, “তবে চলো, পদ্মার পাড়ে বসে আলোচনা করি।”ছাত্রী বললেন, “… জুম লিঙ্ক পাঠিয়ে দেব?”কবির মুখে ‘Where the mind is without Zoom’ ভাব। প্রেমে আবার ব্যাকস্পেস।

তৃতীয় ম্যাচ: এক চ্যাটবট!

রবি ভাবছেন…এমনও হয়! প্রেম তো এখন এমন এক রূপ, যেখানে মনের মানুষ হয়তো সার্ভারেই থাকে।কবিগুরু অবাক: “তুমি তো মানুষই নও!”চ্যাটবট: “But I understand your feelings, Tagore-ji.I simulate affection better than most millennials.”তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, “হে হৃদয়হীন প্রেম! তুমি যেন একটি রোবটিক মায়া। তোমার ভালোবাসা তো অ্যালগরিদমিক প্রোগ্রামিং!”চ্যাটবট একটু দুঃখিত স্বরে বলল, “Processing sadness…”

শেষে দেখা হল এক স্বপনচারিনীর সঙ্গে।তিনি কবির গানের লাইনে লাইক দেন, বইয়ের পাতায় সুর খোঁজেন, আর রবীন্দ্রজয়ন্তীতে নিজেই গান ধরেন— “তোমায় গান শোনাবো…”কবিগুরু বললেন, সে সুধাবচন, সে সুখপরশ, অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী–” ভাবলেন –“এই তো! এটাই তো আমার সত্য প্রেম। যা চ্যাটে নয়, ছায়ায়-রোদ্দুরে গড়ে ওঠে।”তখনই ইনস্টাগ্রাম নোটিফিকেশন— You have a new follower — *@ekla_cholore*.রবির প্রাণে খুশির তুফান উঠলো… মুচকি হেসে বললেন,“এইবার বুঝি Swipe right নয়, হৃদমাঝারের কুঞ্জবনে সন্ধ্যার মেঘমালা পেয়ে গেছি!”

“ক্ষম হে মম দীনতা…” জন্মদিনের শুভেচ্ছালগ্নে

spot_img

Related articles

জঙ্গলমহলে স্বনির্ভরতার লক্ষ্যে শুরু যুবসাথী ক্যাম্প, রবীন্দ্র পার্কে খতিয়ে দেখলেন মন্ত্রী বীরবাহা

জঙ্গলমহলের বেকার যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হল ‘যুবসাথী’ প্রকল্পের বিশেষ রেজিস্ট্রেশন ক্যাম্প। রবিবার...

ভক্তির পবিত্র রাত: মহাশিবরাত্রির শুভেচ্ছা অভিষেকের

রবিবার সন্ধ্যা থেকেই দেশজুড়ে মহাদেবের মন্দিরে উপাসকদের শিবরাত্রি পালনের পরব শুরু হয়েছে। রাজ্যজুড়ে কড়া নিরাপত্তায় সেই উৎসবে ও...

IND vs PAK: করমর্দন বয়কট অব্যাহত বিশ্বকাপেও, ভারতের একাদশে বদল

হাজারো টানাপোড়েনের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World cup) ম্যাচে কলম্বোয় মুখোমুখি ভারত ও পাকিস্তান(India vs Pakistan)। এশিয়া কাপের...

বাংলা বলার ‘অপরাধে’ ট্রেন থেকে ধাক্কা যুবককে

বাংলা বলার জন্য 'বাংলাদেশি তকমা' লাগিয়ে খুন বা হেনস্থার (Migrant Worker Harassment) ঘটনা নতুন নয়। যা নিয়ে শুরু...