Thursday, June 11, 2026

সংবাদ মাধ্যমকে দায়িত্বশীল পরিবেশনের নির্দেশ তথ্য ও সম্প্রচার মন্ত্রকের, জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার ভারতীয় সংবাদ মাধ্যম তথা সোশ্যাল মিডিয়া (social media) ব্যবহারকারীদের উপর একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। শুধুমাত্র আইনি পদক্ষেপের কথা ভেবে নয়, দেশের প্রতি দায়িত্বশীলতা থেকেই নিষেধাজ্ঞার নির্দেশিকা জারি কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের (MI&B)।

যে ধরনের খবরের সম্প্রচারে নিষেধাজ্ঞা

  • যে কোনও পদক্ষেপের ছবি বা লাইভ কভারেজ
  • তথ্য সূত্রে পাওয়া খবর
  • প্রতিরক্ষা বাহিনীর গতিবিধি

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে (MI&B) স্পষ্টভাবে তুলে ধরা হয় পুরোনো ইতিহাস যেখানে সাংবাদিকদের অবস্থান বা লাইভ কভারেজের সূত্র ধরে আক্রমণ তীব্র করতে সক্ষম হয়েছিল বিপক্ষ। সেখানে কার্গিলের যুদ্ধ, ২৬/১১ মুম্বই হামলা, কান্দাহার বিমান অপহরণের মতো ঘটনায় অনিয়ন্ত্রিত খবর পরিবেশনকে দায়ী করা হয়েছে।

সব সংবাদ মাধ্যম (media), ডিজিটাল প্ল্যাটফর্ম (digital platform) ও ব্যক্তিগত অ্যাকাউন্টকে এই ধরনের খবর পরিবেশনে নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে কেবল্ টেলিভিশন নেটওয়ার্ক ৬(১) ধারার উল্লেখ করে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নিরাপত্তা বিভাগের কোনও ধরনের সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপের লাইভ কভারেজ করা যাবে না। সেই সঙ্গে এই ধরনের অপারেশন শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্দিষ্ট মন্ত্রকের তরফে বক্তব্য পেশ না হওয়া পর্যন্ত তার প্রকাশ করা যাবে না।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...