Friday, June 12, 2026

বিশ্বব্যাংকের দরবারে ধাক্কা পাকিস্তানের! ‘সিন্ধু জলচুক্তি’ নিয়ে হস্তক্ষেপ নয়, জানালেন প্রেসিডেন্ট

Date:

Share post:

আকাশপথে হামলা করতে গিয়ে ভারতীয় বায়ুসেনার (IAF ) কাছে পর্যুদস্ত পাকিস্তান, আরবসাগর পথে করাচি উপকূলের কাছে শক্তি বাড়াচ্ছে আইএনএস বিক্রান্ত (INS Vikrant)। সীমান্তে স্থলভাগে সেনাবাহিনীর (Indian Army) অবিরাম প্রত্যাঘাতে দিশেহারা শাহবাজ শরিফের দেশ। এসবের মাঝেই পাকিস্তানের জন্য বড় দুঃসংবাদ। এবার বিশ্বব্যাংকের কাছেও ধাক্কা খেতে হল ইসলামাবাদকে। ‘সিন্ধু জলচুক্তি’ নিয়ে ভারতের যে সিদ্ধান্ত তাতে কোনওরকমের হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়ে দিলেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা (Ajay Banga, President of World Bank)। পহেলগাম হামলার পরই ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্তে প্রথম এই চুক্তি স্থগিত রাখার ঘোষণা করেছিল নয়াদিল্লি। এবার বিশ্বব্যাংক (World Bank) জানিয়ে দিল ভারত যদি চুক্তি সম্পূর্ণ বাতিলও করে তাতেও কোন হস্তক্ষেপ করা হবে না।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বৃহস্পতিবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। সূত্রের খবর সৌজন্য সাক্ষাতে দুজনের মধ্যে সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনা হয়েছে। এর পাশাপাশি অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে বিস্তারিত কথা বলেছেন বাঙ্গা। সেখানে তিনি একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন যে ভারত সিন্ধু চুক্তি নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে বিশ্ব ব্যাংক তাতে হস্তক্ষেপ করবে না। দুদেশের কেউ এই চুক্তিতে অসন্তোষ প্রকাশ করলে শুধুমাত্র সেই সমস্যার সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ঠিক করে দিতে পারেন তারা। কিন্তু নিজেরা কখনই মধ্যস্থতা করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। তাঁর কথায়, “আমরা শুধু একটা তহবিল থেকে ওই বিশেষজ্ঞদের খরচ মেটাবো, যেটা চুক্তির সময় তৈরি হয়েছিল। এর বাইরে আমাদের কোনও দায়িত্ব নেই।” ১৯৬০ সালে এই বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জলচুক্তি সই করেছিল ভারত ও পাকিস্তান। নয়া দিল্লি এই চুক্তি সংশোধনের দাবি করেছে দীর্ঘদিন ধরে। গত বছর সেপ্টেম্বরেও এই নিয়ে ইসলামাবাদকে কড়া নোটিশ পাঠানো হয়। এবার চরম পদক্ষেপ করেছে ভারত।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...