Monday, April 6, 2026

ভোরে জম্মুতে ‘হেভি শেলিং’, পাকিস্তানের ৪ এয়ারবেস গুঁড়িয়ে দিল ভারত

Date:

Share post:

শনিবার ভোর রাতে জম্মু ও তার নিকটবর্তী অঞ্চলে লাগাতার ড্রোন হামলার আঁতুড়ঘরকে নিশানা করল ভারত। গুঁড়িয়ে দেওয়া হলো পাক ড্রোনের লঞ্চ প্যাড (Pakistan Drone Launch Pad)।ভারতীয় বায়ুসেনার (Indian Air force) তরফে গুজরাটে ধ্বংস করা হল ছটি ড্রোন। এএনআই (ANI) সূত্রে জানা গেছে, পাকিস্তানের হামলায় ভারতের কড়া প্রত্যাঘাত চলছে। এখনও পর্যন্ত শাহবাজ শরিফের দেশের অন্তত ৪টি এয়ারবেস ধ্বংস করা হয়েছে। তালিকায় রয়েছে রাওয়ালপিন্ডির নুর খান এয়ারবেস, সিন্ধ প্রদেশের সুক্কুর, চাকওয়ালের মুরিদ এয়ারবেস, শোরকোটের রফিকি এয়ারবেস। পাশাপাশি কিছুক্ষণ আগে অসমর্থিত সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পাকিস্তানের সারগোধা এয়ারবেসেও ভারতের প্রত্যাঘাত জারি রয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর বাসভবনে অজিত ডোভালের সঙ্গে বৈঠক শুরু হয়েছে।

গত দুদিন ধরে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেস থেকে কখনও ড্রোন কখনও মিসাইল হামলা রুখে দিয়েছে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম (Air Defence System)। ভারতীয় সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার আনুমানিক সকাল পাঁচটা নাগাদ অমৃতসরের খাসা ক্যান্টের উপর একাধিক সশস্ত্র শত্রু ড্রোন সনাক্ত করা হয়েছে। দেশের বিমান প্রতিরক্ষা ইউনিট আক্রমণ প্রতিহত করেছে। পশ্চিম ভারতে পাকিস্তান ক্রমাগত উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। সাধারণ মানুষ তথা জনবসতিপূর্ণ এলাকাকে টার্গেট করা হচ্ছে কাঁটাতারের ওপার থেকে। ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক জীবনকে বিপন্ন করার যে চেষ্টা করছে পাকিস্তান, তার কড়া জবাব দেওয়া হবে বলে ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...