Monday, March 16, 2026

ক্রমাগত নাগরিক হত্যা! পাক হামলায় প্রয়াত কাশ্মীরের উচ্চপদস্থ আধিকারিক, শোক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

যেভাবে ভারত জঙ্গি দমনে পাকিস্তানের নাগরিকদের যাতে কোনও ক্ষতি না হয় সেই প্রচেষ্টা জারি রেখেছে, ঠিক তার উল্টো পথেই পাকিস্তান। অপারেশন সিন্দুরের পর থেকে ক্রমাগত ভারতীয় নাগরিক হত্যার খেলায় মেতেছে পাকিস্তান। এবার সেই হামলার শিকার কাশ্মীরের রাজৌরি জেলার অতিরিক্ত উন্নয়ন কমিশনার রাজকুমার থাপা। ক্রমাগত বোমাবর্ষণের জেরে গুঁড়িয়ে যায় তার বাড়ি। মৃত্যু হয় আধিকারিকের। এই ঘটনায় গভীর হতাশা প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা।

শনিবার সকাল থেকে পাক মিসাইল হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের একাধিক এলাকা। সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি দাবি করেন, ক্রমাগত নাগরিকদের উপর হামলা চালানোর কাজ চালিয়ে যাচ্ছে পাকিস্তান। সকালে রাজৌরিতে সেভাবেই হামলা চালানো হয়। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে সেখানে অতিরিক্ত জেলা উন্নয়ন আধিকারিক রাজ কুমার থাপার মৃত্যু হয়েছে। আগেই তিনি জানিয়েছিলেন পাকিস্তান ওই এলাকায় সারারাত শেলিং চালিয়েছে।

রাজ্যের আধিকারিকের মৃত্যুতে গভীর শোক ও হতাশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি সোশ্যাল মিডিয়ায় সকালেই আধিকারিকের মৃত্যুর কথা জানান। শুক্রবার উপমুখ্যমন্ত্রীকে এলাকা পরিদর্শনে সাহায্য করেছিলেন রাজৌরির আধিকারিক। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ভিডিও কনফারেন্সেও যোগ দেন জানান খোদ মুখ্যমন্ত্রী। সেই আধিকারিক শনিবারের হামলায় নিহত হন। এরপরে শোক প্রকাশের কোনও ভাষা নেই বলেই জানান ওমর।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...