Tuesday, June 16, 2026

কোনা এলিভেটেড করিডর নির্মাণে গতি আনতে কেন্দ্রকে আর্জি রাজ্যের

Date:

Share post:

কোনা এলিভেটেড (Kona Elevated) করিডর নির্মাণের কাজে গতি আনতে কেন্দ্রের কাছে আর্জি জানাল রাজ্য সরকার। দ্বিতীয় হুগলি সেতু থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী ওই করিডর নির্মাণের কাজ চলছে বিলম্বিত লয়ে। ৬ লেনের উড়ালপুল নির্মাণের কাজ চলায় কোনা এক্সপ্রেসওয়েতে (Kona Expressway) নিত্য যানজট লেগে আছে। এটা ঠিক যে, করিডর নির্মাণের কাজ শেষ হলে সাঁতরাগাছি সংলগ্ন কোনা এক্সপ্রেসওয়ের নিত্যদিনের যানজটের মুক্তি ঘটবে। যাত্রীরা সহজেই পৌঁছে যাবেন কলকাতায়, কিংবা কলকাতা থেকে ১৬ নম্বর জাতীয় সড়কে। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth) সম্প্রতি জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে মুখ্যসচিব কেন্দ্রের কাছে আর্জি জানান, কোনা এলিভেটেড করিডরের কাজ দ্রুত শেষ করার।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে মুখ্যসচিব শুক্রবার নবান্নে বৈঠকে বসেন কেন্দ্রীয় সচিবের সঙ্গে। তিনি বলেন, শীঘ্রই বর্ষা নেমে যাবে। এর মধ্যে যদি পিলার পাইলিংয়ের কাজ শেষ না করা যায়, তবে বিপত্তি বাধবে। বর্ষার তিন-চার মাসে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেমন সমস্যার হবে, তেমনই কোনা এক্সপ্রেসওয়েতে যানজটের মাত্রা আরও বৃদ্ধি পাবে। কোনা এলিভেটেড করিডর দ্বিতীয় হুগলি সেতুর সঙ্গে ১৬ নম্বর জাতীয় সড়ককে ছ’লেনের উড়ালপুল দিয়ে সংযুক্ত করবে। বদলে যাবে সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকার পথ-চিত্র।

বর্তমানে এই করিডরের পিলার তৈরির কাজ চলছে। কোনা এলিভেটেড (Kona Elevated)  করিডরের কাজের দায়িত্বে থাকা জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে মুখ্যসচিবের আর্জি, রাজ্যের তরফে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। এই নির্মাণকাজ চলার কারণে বর্তমানে ব্যাপক যানজট হচ্ছে। তাই এই কাজ দ্রুত শেষ করতে হবে। এর আগে ২৫ এপ্রিল জাতীয় সড়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান সন্তোষ যাদবের সঙ্গে নবান্নে বৈঠক হয় মুখ্যসচিবের। সেখানেও তিনি এলিভেটেড করিডরের কাজে গতি আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করেন। এছাড়া, নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্প, একাধিক জাতীয় সড়ক সম্প্রসারণ এবং এ রাজ্যে রেলের বিভিন্ন প্রকল্পের কাজে অগ্রগতি নিয়েও আলোচনা হয় কেন্দ্রীয় সচিবের সঙ্গে।
আরও খবর‘অপারেশন সিন্দুর’-এ নিকেশ ৫ জঙ্গিদের নাম-পরিচয় প্রকাশ কেন্দ্রের

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...