Sunday, May 24, 2026

‘অপারেশন সিন্দুর’-এ নিকেশ ৫ জঙ্গিদের নাম-পরিচয় প্রকাশ কেন্দ্রের

Date:

Share post:

পহেলগামে জঙ্গি হামলার পাল্টা অপারেশন সিন্দুর (Operation Sindoor) চালিয়েছে ভারত (India)। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছিল ভারতীয় সেনা। অপারেশন সিন্দুর অভিযান এখনও চলেছে। অপারেশন সিন্দুর-এ শতাধিক জঙ্গিকে খতম করা হয়েছে, একথা আগে জানিয়েছিলেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শনিবার নিকেশ কয়েকজন শীর্ষ স্থানীয় জঙ্গির নাম-ছবি প্রকাশ করল দিল্লি।

তালিকায় নাম রয়েছে আবু জিন্দাল, মহম্মদ জামিল, ইউসুফ আজহার, আবু আকশা এবং মহম্মদ হাসান খানের। ইউসুফ আজহার কান্দাহার কাণ্ডের অন্যতম চক্রী। মাসুদ আজহারের ভগ্নিপতি হল মহম্মদ জামিল। সে জইশের প্রথম সারির নেতা ছিল। মুরদিকে জঙ্গি ক্যাম্পে ভারতীয় অভিযানে নিকেশ হয়েছে এই পাঁচ প্রথম সারির জঙ্গি। এই সব জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য করেছিল পাকিস্তান সরকার।

এখনও চলছে অপারেশন সিন্দুর (Operation Sindoor)। ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বাড়িয়ে সীমান্তে সেনা জড়ো করছে পাকিস্তান। আজ দিল্লিতে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি। ভারতীয় বাহিনী যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।
আরও খবরবিস্ফোরণের শব্দ! ডাল লেকের অজানা বস্তু ঘিরে আতঙ্ক শ্রীনগরে

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...