Monday, June 15, 2026

বুদ্ধপূর্ণিমায় ব্যাহত মেট্রো পরিষেবা, এই রুটে কমবে পরিষেবা

Date:

Share post:

আগামী সোমবার বুদ্ধপূর্ণিমাতে (Buddha Purnima) কমতে চলেছে ব্লু লাইনের (Blue line) মেট্রো পরিষেবা। যদিও কবি সুভাষ ও দক্ষিনেশ্বর থেকে প্রথম এবং শেষ মেট্রো ছাড়বে নির্দিষ্ট সময়েই। গ্রিন লাইন ১, গ্রিন লাইন ২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে পরিষেবা স্বাভাবিকই থাকবে। শনিবার কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

প্রতিদিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরে ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু বুদ্ধপূর্ণিমার (Buddha Purnima) দিন উভয় রুটেই ২৩৬ টি মেট্রো চলবে। শেষ স্টেশন দুটি থেকে শেষ মেট্রো পরিষেবা যদিও নির্ধারিত সময়ে পাওয়া যাবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রাত ৯টা ২৮ মিনিট এবং কবি সুভাষ থেকে দমদম রুটে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে শেষ মেট্রো।

অন্যদিকে, পার্পল লাইন অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। চলতি মাসের ১৩ তারিখ মঙ্গলবার থেকে এই রুটে সারা দিনে মোট ৬২টি মেট্রো চলবে। বর্তমানে জোকা-মাঝেরহাট রুটে সোমবার থেকে শুক্রবার মোট ৪০টি করে মেট্রো চলে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...