Tuesday, March 31, 2026

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গুলিতে খুন পড়ুয়া!

Date:

Share post:

ডবল ইঞ্জিনের সরকারের রাজ্যের আইনশৃঙ্খলা তলানিতে। পাটনা বিশ্ববিদ্যালয়ের (Patna University) হস্টেলে দুষ্কৃতীদের গুলিতে খুন পড়ুয়া। শুক্রবার ভোরে সৈয়দপুর হস্টেলে চন্দন নামে ২১ বছরের এক ছাত্রকে গুলি করে খুন করা হয়েছে। শনিবার, এই খবর জানিয়েছেন বিহারের (Bihar) নওদা জেলার এএসপি অতুলেশ ঝা। তিনি জানান, গুলি চলার খবর পেয়েই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। চন্দনকে গুলি বিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে, কে বা কারা গুলি চালিয়েছে, এখনও তা স্পষ্ট নয়।

পাটনা বিশ্ববিদ্যালয়ের (Patna University) ‘পার্সোনাল ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস্’ বিভাগের দ্বিতীয় সিমেস্টারের পড়ুয়া ছিলেন চন্দন। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ব্যক্তিগত শত্রুতার কারণেই তাঁকে গুলি করা হয়। তদন্তে নেমে হস্টেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে বাহাদুরপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞেরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ (Police)।
আরও খবর: ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান, আফগানিস্তানে তীব্রতা ৪.৯!

পাটনা বিশ্ববিদ্যালয়ের হস্টেলে গুলি চলার ঘটনায় আবাসিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। বাংলায় কোনও ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলে বিরোধী বিজেপি। কিন্তু তাদের শাসিত রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ছাত্রকে খুন করা হচ্ছে। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও কাউকে ধরা যায়নি। এই নিয়ে মুখে কুলুপ গেরুয়া শিবিরের।

Related articles

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...