Friday, February 27, 2026

এবার হাতের মুঠোয় বাসের খোঁজ! চালু হল ‘WHERE IS MY BUS’ অ্যাপ

Date:

Share post:

নিত্যযাত্রীদের আর প্রতিদিন বাসের জন্য অপেক্ষা করে প্রশ্ন করতে হবে না—”বাস কখন আসবে?” সেই প্রশ্নের প্রযুক্তি নির্ভর সমাধান নিয়ে হাজির রাজ্য সরকার। শনিবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ‘WHERE IS MY BUS’ অ্যাপ, যা পরিবহণ ও তথ্যপ্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে তৈরি।

কলকাতার গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। অ্যাপটির মাধ্যমে যাত্রীরা সহজেই জানতে পারবেন বাসের বর্তমান অবস্থান, আসার সময়, রুটের সমস্ত স্টপেজ ও নির্ধারিত ভাড়া। শুধু তাই নয়, অ্যাপ থেকেই ডিজিটাল টিকিট কেটে ভাড়াও প্রদান করা যাবে।

প্রথম ধাপে ১৬টি বিশেষ রুটের ৬০টি সরকারি বাসকে এই অ্যাপের আওতায় আনা হয়েছে। আগামী ৪ থেকে ৬ সপ্তাহের মধ্যে সমস্ত শীতাতপনিয়ন্ত্রিত সরকারি বাস এবং পরে ধাপে ধাপে বেসরকারি বাসগুলিও এতে অন্তর্ভুক্ত হবে।

কী কী সুবিধা মিলবে এই অ্যাপে:

১. বাসের রিয়েল-টাইম অবস্থান জানা যাবে।

২. নির্দিষ্ট বাসের আসার সময় জানার সুবিধা।

৩. রুট অনুযায়ী স্টপেজ ও ভাড়ার তালিকা দেখা যাবে।

৪. ডিজিটাল মাধ্যমে ভাড়া প্রদান।

অ্যাপটির আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল, বাসগুলিকে কন্ট্রোল রুম থেকে রিয়েল-টাইম পর্যবেক্ষণ করা যাবে। এর ফলে ওভার-স্পিডিং, রুট পরিবর্তন বা জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। অ্যাপটি বর্তমানে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই এটি iOS App Store-এও উপলব্ধ হবে বলে জানিয়েছেন পরিবহণ মন্ত্রী। অ্যাপটি চালু হওয়ার ফলে শহরের বাসযাত্রীদের যাত্রা আরও নির্ভরযোগ্য ও স্বাচ্ছন্দ্যময় হবে, এমনটাই আশাবাদ রাজ্য সরকারের।

আরও পড়ুন – সংঘর্ষ বিরতি হলেও প্রস্তুত ভারত: পাকিস্তানের মিথ্যাচারের জবাব দিয়ে দাবি সেনার

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’...

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...

আবার প্রমাণিত গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র, কেজরির বেকসুর খালাসে বিজেপিকে তোপ তৃণমূলের

নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক ষড়যন্ত্র বরাবর বিজেপির মোদি সরকার...

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan)...