Wednesday, June 24, 2026

আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের ফেরার বার্তা বিসিসিআইয়ের!

Date:

Share post:

শুরু হতে চলেছে আইপিএল(IPL)! হ্যাঁ যো শোনাযাচ্ছে আইপিএল(IPL) শুরুর করার কাজ আরম্ভ করে দিয়েছে বিসিসিআই(BCCI)। শোনাযাচ্ছে আগামী ১৩ মে-র মধ্যে নাকি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে আসার বার্তা দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী এই মঙ্গলবারের মধ্যেই নাকি প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের ভেন্যুতে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখনই পঞ্জাব কিংসকে(PBKS) তাদের ভেন্যুতে ফেরার কথা বলা হয়নি। শোনাযাচ্ছে শ্রেয়স আইয়ারদের(Shreyas Iyer) নাকি নতুন ভেন্যুতেই বাকি কয়েকটা ম্যাচে খেলতে হতে পারে। আপাতত সাত দিনের জন্য বন্ধ রয়েছে আইপিএল। ভারত-পাক অশান্তির জেরেই এক সপ্তাহের জন্য আইরিএল স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল আইপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিসিআই(BCCI)। পরিস্থিতির ওপর নজর রেখেই পরবর্তী সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।
গত শনিবারই সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে। এরপরই যেন নডড়ে চড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই বিদেশি ক্রিকেটাররাও দেশে ফিরে যাওয়ার তোরজোড় শুরু করে দিয়েছিলেন। তবে সংঘর্ষ বিরতি ঘোষণা হওয়ার পরই এবার বোর্ডের তরফে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকেই আগামী ১৩ মে-র মধ্যে তাদের ভেন্যুতে ফিরে আসার বার্তা দেওয়া হয়েছে। যদিও এই নিয়ে অবশ্য সরকারীভাবে কিছু জানানো হয়নি। তবে শোনাযাচ্ছে সূচী অনুযায়ী আগামী ২৫-মে-তেই নাকি আইপিএল শেষ করতে চাইছে বিসিসিআই। সেই মতোই ফের কাজও শুরু হয়ে গিয়েছে। বোর্ডেপ দিন ঘোষণার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...