Wednesday, April 1, 2026

গম্ভীর-বিবাদেই বিরাট সিদ্ধান্ত!

Date:

Share post:

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার টেস্ট ফর্ম্যাট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। গোটা ক্রিকেট বিশ্ব যেমন হতবাক, তেমনই ভারতীয় ক্রিকেট মহলও চমকে গিয়েছে। কিন্তু বিরাট কোহলি(Virat Kohli) কেন এমন সিদ্ধান্ত নিল। বিসিসিআই(BCCI) থেকে একটা শেষ চেষ্টা হলেও বিরাট কোহলি অবশ্য শোনেননি। তিনি কিন্তু নিজের সিদ্ধান্তেই দাঁড়িয়ে থাকলেন। যে ফর্ম্যাট তাঁর সবচেয়ে বেশি পছন্দের তাকেই এবার বিদায় জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তবে কী বোর্ড এবং গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে দুরত্বটাই ক্রমশ এই সিদ্ধান্তের দিকে এগিয়ে দিল বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে।

সচিন পরবর্তী যুগে ভারতের কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই তাঁর বহু কীর্তি রয়েছে। সামনেই রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট সিরিজ। কিন্তু সেখানে দেখা যাবে না বিরাট কোহলিকে। এত বোঝানোর পরও বিরাট তাঁর সিদ্ধান্ত থেকে সরে আসেননি। সোমবার এক আবেগতাড়িত বার্তা দিয়ে টেস্টকে বিদায় জানিয়েছেন তিনি। এরপর থেকেই শুরু নানান গুঞ্জন। বোর্ডের সঙ্গে দুরত্বের কথা যেমন শোনাযাচ্ছে, তেমনই এই সিদ্ধান্তের নেপথ্যে গম্ভীরের(Gautam Gambhir) ভূমিকা রয়েছে বলেও মনে করছেন অনেকে।

সমস্যাটা শুরু বর্ডার গাভাসকর ট্রফির পর থেকে। সেখানে ভারতীয় দল চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। রান পাননি বিরাট কোহলিও(Virat Kohli)। গোটা সিরিজে ২০০ রানের গন্ডীও টপকাতে পারেননি তিনি। এরপরই গম্ভীরের(Gautam Gambhir) সঙ্গে আলোচনার পর নানান কড়া নির্দেশিকা জারি করেছিল বোর্ড। সিরিজ চলাকালীন ক্রিকেটারদের সঙ্গে স্ত্রী এবং পরিবারের থাকা নিয়ে বিধি নিষেধ জারি হয়েছিল। যা নিয়ে সবার আগে সরব হয়েছিলেন খোদ বিরাট কোহলি।

এই সিদ্ধান্তের পরই মুখ খুলেছিলেন বিরাট কোহলি। কার্যত গৌতম গম্ভীরের বিরুদ্ধাচারণ করেছিলেন তিনি। একইরকমভাবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে কথা মুখ খুলেছিলেন রোহিত শর্মাও। এরপরই ভারতীয় দলের অন্দরে গম্ভীর বিরাট দ্বন্দ্বের নানান তথ্য বাইরে আসতে শুরু করেছিল।

শুধুমাত্র তাই নয় কয়েকদিন আগেই ফের এক বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন এক বিসিসিআই কর্তারা। সেখানেও উঠে আসে সেই বিরাট-গম্ভীর দ্বন্দ্বের। শোনাযায় এই ইংল্যান্ড সিরিজের আগে নাকি নেতৃত্বে ফিরতে চেয়েছিলেন বিরাট কোহলি। কিন্তু সেখানেও বাধ সাধে সেই গম্ভীর। তাঁর নাকি সাফ বার্তা ছিল, তরুণ ক্রকেটারদের ওপরই এবার দায়িত্ব উঠবে।

এরপরই বিরাট কোহলির অবসর। অনেকগুলো প্রশ্নই কিন্তু তুলে দিচ্ছে বিরাটের এই সিদ্ধান্ত গুলো। তবে কী বোর্ড এবং গম্ভীরের সঙ্গে দুরত্বটাই টেস্ট থেকে সরে যেতে বাধ্য করল বিরাট কোহলিকে। কারণ এখনও পর্যন্ত ইংল্যান্ড সফরের দল ঘোষণা করেনি বিসিসিআই। আবার তাঁকে অবসর নেওয়া থেকে আটকাতেও চাইছিল তারা। সোশ্যাল মিডিয়া থেকে ভারতীয় ক্রিকেটমহল, ঘুরপাক খাচ্ছে বহু প্রশ্ন।

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...