Friday, June 26, 2026

দ্বিমুখী ধাক্কা! ষাঁড়ের গুঁতোয় চাঙ্গা শেয়ার বাজার

Date:

Share post:

ঝিমিয়ে পড়া ভারতের শেয়ার বাজার (share market) সোমবার হঠাৎই চাঙ্গা। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহে শুক্রবার যে শেয়ার বাজারে কার্যত ভল্লুকের থাবা পড়ার আশঙ্কা করা হচ্ছিল, সোমবার একলাফে তা চাঙ্গা। এযাবৎ কালের রেকর্ড করে সেনসেক্স (Sensex) ২৬ হাজার পার করে যায়। নিফটি (Nifty) ছুঁয়ে ফেলে ২৪,৮০০ পয়েন্ট। মূলত দুটি কারণে সোমবারের এই উত্থান বলে অনুমান অর্থনীতি বিশেষজ্ঞদের।

প্রায় এক সপ্তাহ টানা সংঘর্ষের পরে রবিবার নিস্তব্ধ রাত কাটিয়েছে ভারতের পশ্চিম সীমান্তের রাজ্যগুলি। সেই উত্তেজনা মুক্তির প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে সোমবার। ভারত-পাক দ্বন্দ্বে ইতি টানতে দুই দেশের সেনাপর্যায়ের বৈঠকও সোমবার। তাতে সকালেই অনেকটা আশ্বস্ত হয়েছেন লগ্নিকারীরা, অনুমান অর্থনীতিকদের।

সেই সঙ্গে এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশের দ্বন্দ্ব থামাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে বার্তা দিয়েছিলেন, সেখানে তিনি এশিয়ার এই অংশ ব্যাপক লগ্নির ইঙ্গিত দিয়েছিলেন। আমেরিকার সাম্প্রতিক ভবিষ্যতে এমন সম্ভাবনার উল্লেখ ট্রাম্প (Donald Trump) করায় উৎসাহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। ফলে সেই বার্তাতেই সংঘর্ষে ইতি টানার ইঙ্গিত পেয়ে বাজার চাঙ্গা হওয়ারও সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমেরিকা-চিন শুল্ক (tariff) বৈঠক হয়েছে রবিবারই। তার সিদ্ধান্ত সামনে এসেছে সোমবার ভোরে। তাতে আপাতত ৯০দিন শুল্ক বিরতি ও পরে শুল্কের পরিমাণ কমানো নিয়ে সিদ্ধান্ত হয়েছে। যার জেরে ডলার (Dollar) ও চিনা মুদ্রা ইউয়ানের (Yuan) মূল্য বেড়েছে রাতারাতি। ভারতে লগ্নিতেও (share market) তার প্রভাব স্পষ্ট সোমবার সকালে।

যার ফলেই সোমবার একলাফে সেনসেক্স (Sensex) এক সময় ২৭০১ পয়েন্ট বেড়ে ৮২,৪৭১ পেরিয়ে যায়। নিফটি (Nifty) ৮৩৫ পয়েন্ট পেরিয়ে ২৪,৮৪৬ পয়েন্টেও পৌঁছে যায়। সবথেকে আশার কথা, এই উত্থানের ধারা সোমবার সারাদিন অব্যাহত থাকে, যাকে অর্থনীতিকরা আশার সূচক হিসাবেই দেখছেন।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...