Monday, March 30, 2026

দুর্ভাগ্যজনক! জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা: স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী

Date:

Share post:

এটা দুর্ভাগ্যজনক যে, জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে লড়েছে। আমরা তার যোগ্য জবাব দিয়েছি। পাকিস্তানের (Pakistan) যা ক্ষতি হয়েছে, তার জন্য দায়ী ওরা নিজেই। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানাল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। DGMO লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, পহেলগাম জঙ্গি হামলায় পাকিস্তানের পাপের ঘড়া পূর্ণ হয়ে গিয়েছিল। রবিবারে মতোই এদিনও একাধিক ছবি ও ভিডিও দেখিয়ে ব্যাখ্যা করা হয় কীভাবে পাকিস্তান হামলা চালায় এবং ভারতীয় সেনা তার প্রত্যুত্তর দেয়।

এদিন এ কে ভারতী (A K Bharati) সাংবাদিক বৈঠকে বলেন, “আমাদের লড়াই জঙ্গিদের বিরুদ্ধে। পাক সেনার বিরুদ্ধে নয়। ৭ মে শুধুমাত্র জঙ্গিদের ডেরায় হামলা চালানো হয়েছে। পাকিস্তানের (Pakistan) ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিয়েছে ভারতীয় সেনা। জঙ্গিদের হয়ে ব্যাট ধরেছিল পাক সেনা। আমরা তার জবাব দিয়েছি। আমাদের কোনও সেনাঘাঁটিই ক্ষতিগ্রস্ত হয়নি। কোনও না কোনও স্তরে হামলা প্রতিহত যাবে- সেই ভাবেই পুরো ব্যবস্থা তৈরি করা হয়েছে।“
আরও খবরচিনের মিসাইল-ড্রোনেই ভারতে হামলা পাকিস্তানের: তথ্য পেশ ভারতীয় সেনার

ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, “গত কয়েক বছরে জঙ্গি কার্যকলাপের চরিত্র বদলেছে। এখন সাধারণ মানুষকে নিশানা করে জঙ্গিরা। পহেলগামে নিরীহ পর্যটকদের উপর হামলা চালায়।“ পাক হামলা প্রতিহত করতে বিএসএফের ভূমিকার প্রশংসা করে তিনি।

Related articles

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...