Saturday, June 20, 2026

১২টায় ডিজিএমও পর্যায়ের বৈঠক, ভারতের দাবি নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী!

Date:

Share post:

ভারত-পাক ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগেই তিন সেনা প্রধানের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। হট লাইনে (hot line) বৈঠক কোথায় বৈঠক হবে তা স্পষ্ট করা হয়নি সেনার তরফে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক হওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে। দুদেশের বৈঠকের ঘন্টাখানেক আগে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে ভারতের তরফ থেকে কি দাবি রাখা হবে তা জ্বালিয়ে নেওয়ারও সম্ভাবনা তৈরি হয়েছে।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠকে বসেন তিন সেনাবাহিনীর ডিজিএমও (DGMO), প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল (Ajit Doval)।

ডিজিএমও পর্যায়ের বৈঠকের আগে রবিবার সারারাত সংঘর্ষ বিরতি চুক্তির লঙ্ঘন করেনি পাকিস্তান। শান্তিপূর্ণ রাতের দাবি করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। এরপরেই সোমবার ১২টায় বৈঠকে বসছেন ভারতীয় সেনার ডিজিএমও রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও কাসিফ চৌধুরি।

ডিজিএমও পর্যায়ের বৈঠকে কি কি দাবি তুলতে পারে ভারত তা নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের বৈঠকে আলোচনার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে কোন কোন দাবি তোলা হতে পারে তার ইঙ্গিত মিলেছে –

    • শুধুমাত্র পশ্চিমের রাজ্যগুলি নয়, নিয়ন্ত্রণ রেখা বরাবর সম্পূর্ণ সংঘর্ষ বিরতি
    • পাক অধিকৃত কাশ্মীর নিয়ে সমাধান আলোচনার মাধ্যমে
    • পাকিস্তানে আটক ভারতীয় বিএসএফ জওয়ান পুর্নম কুমার সাউয়ের নিঃশর্ত মুক্তি
    • ভারত-পাক সীমান্ত সমস্যার পূর্ণাঙ্গ সমাধান, কোনও তৃতীয় দেশের মধ্যস্থতা ছাড়াই

Related articles

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...

জয়ের পরেই আরও বড় সুখবর দিলেন আনসেলোত্তি, ব্রাজিলকে নিয়ে থাকছে চিন্তার কারণও

বিশ্বকাপের(FIFA World Cup)  দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ব্রাজিল (Brazil )।হাইতিকে ৩-০ গোলে হারিয়ে দিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্রাজিলের...

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...