Thursday, June 25, 2026

জ্বলছে কলকাতাসহ দক্ষিণবঙ্গ, উত্তরে ঝড়বৃষ্টির স্বস্তি

Date:

Share post:

খোদ শহর কলকাতায় তাপমাত্রার পারদ ছাড়ালো ৪০ ডিগ্রির গণ্ডি। চলতি সপ্তাহে এভাবেই তাপপ্রবাহ (heat wave) জারি থাকবে দক্ষিণবঙ্গে। তবে সম্পূর্ণ বিপরীত আবহাওয়া প্রত্যক্ষ করবেন উত্তরবঙ্গের বাসিন্দারা পূর্বাভাস আবহাওয়া দফতরের। সেখানে থাকছে ঝড় বৃষ্টির পূর্বাভাস।

দক্ষিণ ভারতের তাপপ্রবাহের অক্ষরেখা বাংলা দক্ষিণের জেলাগুলির উপর দিয়ে প্রবাহিত। ফলে সপ্তাহের মধ্যভাগ পর্যন্ত দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের (heat wave) সতর্কতা থাকছে। ইতিমধ্যে সেখানে কলাইকুন্ডায় তাপমাত্রা ৪৩ ডিগ্রি এবং বীরভূমে ৪১ ডিগ্রি ছুঁয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভাবে, রবিবার দমদমে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমের জেলাগুলির থেকে সামান্য পার্থক্য হবে দক্ষিণের অন্য জেলাগুলিতে। পূর্বাভাস অনুযায়ী দুই চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি ও কলকাতায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি প্রবল জলীয় বাষ্পের (humidity) কারণে অস্বস্তিকর গরমের সম্মুখীন হবেন বাসিন্দারা। যদিও সোমবার থেকে এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়ারও পূর্বাভাস রয়েছে।

দেশের যে ঝঞ্জার অক্ষরেখা বিহার থেকে উত্তর পূর্বের মণিপুর পর্যন্ত বিস্তৃত তার প্রভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও তার উত্তরের ছয় জেলায় বজ্রবিদ্যুৎসহ (thunder storm) বৃষ্টি ও ঝোড়ো হওয়ার পূর্বাভাস থাকছে। মালদহ ও মুর্শিদাবাদে অবশ্য অস্বস্তিকর গরমের পূর্বাভাস রয়েছে।

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...