Tuesday, June 9, 2026

আবেগঘন বার্তায় টেস্টকে বিদায় বিরাট কোহলির

Date:

Share post:

দীর্ঘ জল্পনা অবসান। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি(Virat Kohli)। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে আবেগতাড়িত পোস্ট দিতে টেস্ট(Test Cricket) থেকে অবসরের ঘোষণা করে দিলেন কিং কোহলি। বিরাট কোহলির অবসরের সিদ্ধান্তে হতাশ তাঁর অসংখ্য ভক্ত।

রোহিত শর্মা(Rohit Sharma) অবসর নেওয়ার পরই বিরাট কোহলির(Virat Kohli) অবসর নিয়ে চর্চা শুরু হয়ে গেছিল। তিনি নাকি বিসিসিআইকে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন। এরপরই বিরাটকে বোঝানোর কাজ শুরু করেছিল বিসিসিআই। একজন প্রাক্তন ক্রিকেটারকেও নাকি বোঝানোর দায়িত্ব দিয়েছিল। কিন্তু কাজ হলো না।

শেষপর্যন্ত নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। মঙ্গলবার সোশ্যাল মিডিয়াতে এক আবেগতাড়িত বার্তা দিয়েছিলেন বিরাট কোহলি। সেখানেই নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন কোহলি।

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

ভারতীয় ক্রিকেট হয়ে বহু রেকর্ড রয়েছে বিরাট কোহলির ঝুলিতে। টেস্টেও তার সাফল্য আকাশছোঁয়া। সাদা জার্সিতে বিরাট কোহলির ঝুলিতে রয়েছে ৩০টি সেঞ্চুরি। এছাড়া বিরাট কোহলির রুন রয়েছে ৯২৩০। ৬৮টি টেস্ট e অধিনায়কত্ব করেছেন বিরাট, তারমধ্যে ৪০ টিতেই জয় পেয়েছিল টিম ইন্ডিয়া। এবার সেই সাদা জার্সিটাই খুলে রাখার সিদ্ধান্ত বিরাট কোহলির।

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...