Saturday, June 13, 2026

চিনের ৮১-র পাল্টা ভারতের ১০! দেশের রক্ষায় স্যাটেলাইটের তথ্য পেশ ISRO-র

Date:

Share post:

সম্প্রতি ভারত-পাক সংঘাতের পরিবেশে বারবার আলোচিত হয়েছে চিনের (China) ভূমিকা। এই সংঘাত চিনকে সামরিক গোয়েন্দা তথ্য পৌঁছে দিতে সাহায্য করছে, এমনটাও দাবি করেছেন কূটনীতিকরা। এই পরিস্থিতিতে ভারতের নিরাপত্তায় নিযুক্ত স্যাটেলাইটের (Satellite) সংখ্যা প্রকাশ করলেন ইসরো (ISRO) প্রধান ভি নারায়ণন। জানালেন অন্তত ১০টি স্যাটেলাইট প্রতিমুহূর্তে ভারতের নিরাপত্তায় কাজ করছে।

সম্প্রতি রয়টার্স প্রকাশিত একটি খবরে ইংল্যান্ডের একটি গবেষণা সূত্রে জানানো হয় সামরিক বাহিনীর ইলেকট্রনিক্স ও সিগনাল বিষয়ে নজর রাখতে ৮১ টি স্যাটেলাইট (satellite) ব্যবহার করছে চিন (China)। এছাড়াও অন্যান্য ধরনের গোয়েন্দা তথ্য সংগ্রহ করার জন্য চীন বরাদ্দ করেছে ১১৫ টি স্যাটেলাইট। সংখ্যায় ভারতের স্যাটেলাইট অনেকটা কম হলেও নিরাপত্তায় যে ইসরোর (ISRO) তৈরি স্যাটেলাইট নিযুক্ত রয়েছে সেই দাবী করলেন ইসরো চেয়ারম্যান।

মনিপুরের সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির সমাবর্তনে যোগ দিয়ে ইসরো চেয়ারম্যান নারায়ণন জানান কূটনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী দেশের নাগরিকদের সুরক্ষা ও নিরাপত্তায় প্রতি মুহূর্তে অন্তত ১০টি স্যাটেলাইট (satellite) কাজ করছে।

সেই সঙ্গে ভারতের প্রতিবেশী দেশগুলি যে নিরাপদ নয় তারই ইঙ্গিত ইসরো (ISRO) চেয়ারম্যান নারায়ণনের কথায়। তিনি উল্লেখ করেন, আপনারা সকলেই আমাদের প্রতিবেশীদের সম্পর্কে জানেন। সে ক্ষেত্রে আমাদের দেশের নাগরিকদের নিরাপদ রাখতে স্যাটেলাইটের সাহায্য নিতেই হয় আমাদের। ৭ হাজার কিলোমিটার সমুদ্রতট রক্ষা করতে হয়। সমগ্র উত্তর দিকের সীমান্তকেও সবসময় নজরে রাখতে হয়। স্যাটেলাইট বা ড্রোন প্রযুক্তি ছাড়া আমাদের পক্ষে এটা করা সম্ভবই নয়।

Related articles

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনায় মৃত ৫ জওয়ান, শুরু তদন্ত

অসমে বায়ুসেনার (Indian Air Force) বিমান ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল ৫ জওয়ানের। তবে কো-পাইলট (AN-32 Crash) এই...

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...