Site Logo

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

EBBS Desk·
গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে গরুর দুধে সোনা কিংবা 'দেশি গরু মা', 'জার্সি গরু মাসিমা' বলে মন্তব্য করেছিলেন তিনি। এবার তাঁর দাবি, গরুকে আদর করলে মানুষের উচ্চ রক্তচাপ (হাই ব্লাড প্রেশার) কমে যায়। গোমাতা সংক্রান্ত নিজের পুরনো সমস্ত মন্তব্যে অনড় থেকে মঙ্গলবার ফের একগুচ্ছ নতুন দাবি করেছেন তিনি। মঙ্গলবার সকালে উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে একটি 'চা-চক্রে' যোগ দেন মন্ত্রী। সেখানে গরুর উপকারিতা প্রসঙ্গে তিনি বলেন, "গরুকে আদর করলে ব্লাড প্রেশার কমে যেতে পারে। গরুর গলকম্বল বা পিঠের কুঁজে হাত বোলালে রক্তচাপ দ্রুত নেমে আসে।" আরও পড়ুন:  পাহাড়-সহ উত্তরবঙ্গের একাধিক জেলার পুরসভায় প্রশাসক নিয়োগ রাজ্যের

Sponsored

Sranchi In Article

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি গোবরের রোগ নিরাময় ক্ষমতা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। নিজের এক আত্মীয়ের অভিজ্ঞতার উদাহরণ টেনে মন্ত্রী দাবি করেন, "শরীরের ফোলা অংশে গরুর গোবর লাগানোর পর অসুখ কমে গিয়েছিল।" তবে দিলীপ ঘোষের এই রক্তচাপ কমার তত্ত্ব অবশ্য রাজনীতিতে নতুন নয়। এর আগে মধ্যপ্রদেশের বিজেপি নেত্রী প্রজ্ঞা সিংহ ঠাকুরও হুবহু একই দাবি করে বলেছিলেন, গরুর পিঠে ও ঘাড়ে মালিশ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। ২০১৯ সালে বর্ধমানের একটি জনসভা থেকে দিলীপ ঘোষ দাবি করেছিলেন, দেশি গরুর কুঁজে 'স্বর্ণনাড়ি' থাকে, যা সূর্যের আলো থেকে সোনা তৈরি করে। সেই কারণেই দেশি গরুর দুধে সোনার উপাদান বা হলুদ আভা পাওয়া যায়। পরবর্তীতে করোনাকালে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গোমূত্র পানের পক্ষেও সওয়াল করেছিলেন তিনি।

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →